1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

তামিমের নেতৃত্বে ক্রিকইনফোর বিপিএলের সেরা একাদশে যারা আছেন

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭২ Time View

ফরচুন বরিশালে শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিপিএলের একাদশ আসর। সদ্যসমাপ্ত এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে ব্যাটে-বলে নজর কেড়েছেন দেশি-বিদেশি অনেক ক্রিকেটার। তাদের মধ্য থেকে সেরা ১১ জনকে বেছে নিয়েছে ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।

ইএসপিএনক্রিকইনফোর একাদশে পাঁচ ব্যাটার, দুই অলরাউন্ডার ও এক স্পিনারের সঙ্গে রয়েছেন তিন পেসারও।
এই একাদশের অধিনায়ক তামিম। ওপেনিংয়ে তার সঙ্গে রায়েছেন খুলনা টাইগার্সের বাঁহাতি ব্যাটার নাঈম শেখ। ৫১১ রান করে এবারের বিপিএলের সেরা রান সংগ্রাহকও এই ওপেনার। আর তামিমও আছেন সেরা চার রান সংগ্রাহকেদের মধ্যে।
এই নিয়ে ষষ্ঠবারের মতো ক্রিকইনফোর বিপিএলের সেরা একাদশে জায়গা পেলেন তিনি।

তিনে রয়েছেন সিলেট স্ট্রাইকার্সের বাঁহাতি ব্যাটার জাকির হাসান। চিটাগাং কিংসের গ্রাহাম ক্লার্ককে রাখা হয়েছে চার নম্বরে। অলরাউন্ডার হিসেবে রংপুর রাইডার্সের খুশদিল শাহ আছেন পাঁচে।
সদ্যসমাপ্ত আসরে স্পিনারের মধ্যে তিনি ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি। উইকেটরক্ষক হিসেবে ছয়ে রয়েছেন খুলনা টাইগার্সের মাহিদুল ইসলাম অঙ্কন।

সাতে থাকা বরিশালের পাকিস্তানি পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ। চিটাগংয়ের রহস্য স্পিনার আলিস আল ইসলাম রয়েছেন আট নম্বরে।

৯ নম্বরে রাখা হয়েছে দুর্বার রাজশাহীর তারকা পেসার তাসকিন আহমেদকে।
এবারের বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। চিটাগংয়ের ডানহাতি পেসার খালেদ আহমেদ আছেন দশে। ১১ নম্বরে থাকা রংপুরের বাঁহাতি পাকিস্তানি পেসার আকিফ জাভেদ।

ইএসপিএনক্রিকইনফো একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, জাকির হাসান, গ্রাহাম ক্লার্ক, খুশদিল শাহ, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, আলিস আল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও আকিফ জাভেদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ