1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি প্রতিষ্ঠার দুই যুগের সাফল্য উপস্থাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১২
  • ৯৯ Time View

সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি (ঈওঈ) প্রতিষ্ঠার ২৫ বছর উপলক্ষে রবিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে দুই যুগের সাফল্য উপস্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কোম্পানির ব্যবস্থাপনা সম্পাদক মো. জাহিদ আনোয়ার।

প্রধান অতিথির বক্তৃতায় কোম্পানির চেয়ারম্যান মো. শফি এ সময় উপস্থিত সাংবাদিকদের বলেন, সারাদেশে আমাদের ৩০টি শাখা রয়েছে। আমাদের  কোম্পানি ২০১১ সালে ২৪০ মিলিয়ন টাকা প্রিমিয়ার আয় করেছে এবং ২০১০ সালে এ কোম্পানির মোট বিনিয়োগ ছিল ৪৩৩ মিলিয়ন টাকা। তা এক বছরে বেড়ে দাঁড়িয়েছে ৫১ মিলিয়নে।

যথাযথ নিয়মে সর্বোচ্চ নিরাপত্তায় বীমা ঝুঁকি গ্রহণ করে এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে তা পরিশোধ করে বলেও দাবি করেন তিনি।

তিনি আরো বলেন, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি দেশের বিভিন্ন দুর্যোগপূর্ণ অবস্থায় সামাজিক দায়বদ্ধতার কথা স্মরণ করে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও দাঁড়াবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালনা কমিটির সদস্য  জাফরুল ইসলাম ভূইয়া, এসএম জহিরুল আলম, মোরশেদ হাসান, মাহফুজুর রহমান, জাফর আলী, ব্যবস্থাপনা সম্পাদক মো. জাহিদ আনোয়ার, অডিট কমিটির চেয়ারম্যান জেডএ চৌধুরী, মিডিয়া সেলের এলিজাবেথ এমিসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ