1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ

বাইডেনের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিলেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪০ Time View

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল এবং তার সরকারি গোপন তথ্যের অ্যাক্সেস বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফরমে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প জানান, বাইডেন আর কোনো গোপন সরকারি তথ্য বা দৈনিক গোয়েন্দা ব্রিফিং পাবেন না।

২০২১ সালে বাইডেন প্রশাসন ক্যাপিটল হিলে হামলার পর ট্রাম্পের ‘উদ্ভট আচরণের’ দোহাই দিয়ে তার জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্যপ্রাপ্তি সীমিত করে। ট্রাম্প এবার বাইডেনের বিরুদ্ধে একই পদক্ষেপ নিয়ে বলছেন, ‘যে নজির বাইডেন তৈরি করেছিলেন, সেটিরই প্রতিফলন ঘটানো হলো।

ট্রাম্প তার ঘোষণায় বলেন, জো বাইডেনের গোপন তথ্য পাওয়ার কোনো প্রয়োজন নেই। তাই তার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করা হচ্ছে এবং তার দৈনিক গোয়েন্দা ব্রিফিং বন্ধ করে দেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টদের সাধারণত কোনো নির্দিষ্ট নিরাপত্তা ছাড়পত্র দেওয়া হয় না। দায়িত্ব পালনকালে তারা রাষ্ট্রীয় গোপন নথির অ্যাক্সেস পেলেও, মেয়াদ শেষ হওয়ার পর সেই সুযোগ সীমিত হয়ে যায়।
তবে এটি মূলত প্রতীকী পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে।

ট্রাম্প বিশেষ কৌঁসুলি রবার্ট হার-এর রিপোর্ট উদ্ধৃত করে দাবি করেন, বাইডেনের স্মৃতিশক্তি দুর্বল এবং তিনি স্পর্শকাতর গোপন তথ্য রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। ট্রাম্প লেখেন, হার রিপোর্ট প্রমাণ করেছে যে বাইডেনের স্মৃতিশক্তি দুর্বল, এমনকি তার সর্বোচ্চ সময়েও তিনি রাষ্ট্রীয় গোপন তথ্য সুরক্ষিত রাখতে অক্ষম ছিলেন।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, জাতীয় নিরাপত্তার প্রশ্নে তিনি আপসহীন থাকবেন।
বিবৃতি শেষে তিনি লেখেন, ‘জো, ইউ আর ফায়ার্ড। মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ