1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনামঃ
নমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসির তাহসিন হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন, শুনানি কাল পেপল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল বগুড়ায় চালু হচ্ছে পাইলট ট্রেনিং একাডেমি, জানালেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্ডারে জুড়ে দেওয়া হয় বিশেষ শর্ত: স্বাস্থ্যমন্ত্রী ২০২৭ সালের মধ্যে ইউএস-বাংলার বহরে আসছে বোয়িংয়ের ২১টি নতুন উড়োজাহাজ স্থানীয় নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জামায়াতের চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ যশোর থেকে গ্রেফতার ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫০৩ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

সালমানকে হত্যার পরিকল্পনায় গ্রেপ্তার দুই অভিযুক্তের জামিন মঞ্জুর

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২১৯ Time View

বলিউড তারকা সালমান খানকে হত্যার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তারকৃত দুই ব্যক্তির জামিন মঞ্জুর করেছেন বোম্বে হাইকোর্ট। পুলিশ সূত্রে জানা গেছে, বলিউডের ভাইজান সালমান খানকে হত্যার পরিকল্পনা করেছিল বিষ্ণোই গ্যাং। সেই গ্যাংয়ের সঙ্গেই যুক্ত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয় এই দুই ব্যক্তিকে। একজন অভিযুক্তের নাম গৌরব ভাটিয়া ওরফে সন্দীপ বিষ্ণোই এবং অপরজন ওয়াসপি মেহমুদ খানা।
গত বছর তাদের কাস্টডিতে নিয়েছিল পুলিশ।

পিটিআই সূত্রে জানা যায়, ওই দুই অভিযুক্তের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আদালত উল্লেখ করেছেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপে উপস্থিতি ছাড়া দুজনের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাদের বিরুদ্ধে কোনো আপত্তিকর তথ্য এখনো জোগাড় করতে পারেনি মুম্বাই পুলিশ।
এমনকি হোয়াটসঅ্যাপ চ্যাটগুলোও অস্পষ্ট। তবে আদালতের পক্ষ থেকে এই দুজনের গতিবিধি নিষিদ্ধ করা হয়েছে এবং বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের মুম্বাই শহর এবং শহরতলির জেলাগুলোতে প্রবেশ নিষিদ্ধ করেছে।

২০২৪ সালের ১৪ এপ্রিল বান্দ্রায় অভিনেতার বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনার তদন্ত করতে গিয়ে তার ফার্মহাউসে হামলার ষড়যন্ত্রের কথা জানতে পারে পুলিশ। অভিযুক্ত ভাস্পি মেহমুদ খান ওরফে ভাসিম চিকনা এবং গৌরব বিনোদ ভাটিয়া ওরফে সন্দ্বীপ বিষ্ণোইকে গুলি চালানোর ঘটনার কিছুক্ষণের মধ্যেই গ্রেপ্তার করা হয়েছিল।
আর এরপরই পানভেল পুলিশ জানতে পারে, অভিযুক্ত অজয় কাশ্যপের সম্পর্কে, যিনি সালমান খানের ফার্মহাউসে রেকি করেছিলেন বলে অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য ভাসপি ও গৌরবের সঙ্গে কাশ্যপের যোগাযোগ ছিল।

অভিযুক্ত পক্ষের আইনজীবী তনভীর আজিজ প্যাটেল এবং অসিত যশবন্ত চাওয়ার বলেন, এই মামলায় সালমান জড়িত থাকার কারণে এবং মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করার কারণে দায়রা আদালত তাদের জামিনের আবেদন আগেই খারিজ করে দিয়েছিল। আইনজীবীরা আরো দাবি করেন যে তাদের ক্লায়েন্টদের বিরুদ্ধে একমাত্র অভিযোগ হলো, হোয়াটসঅ্যাপ চ্যাটে উপস্থিতি, যেখানে কথিত ষড়যন্ত্রটি করা হয়েছিল। এক অভিযুক্ত দীপক গগৈ ইতিমধ্যেই জামিন পেয়েছেন।
আইনজীবীরা আদালতের কাছে তাদের মক্কেলদের জন্য স্বস্তি চান এবং জোর দিয়ে বলেন যে তারা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের অংশ ছিলেন না বা ষড়যন্ত্রে জড়িত ছিলেন না। এরপর তাদের জামিন মঞ্জুর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ