1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী ব্যাংকের সামনে থেকে সরে গেলো দুই পক্ষ, সোমবার ফের অবস্থান নাটকে বিসিএস ক্যাডার চরিত্রে ফারহান: অসংগতিতে ক্ষুব্ধ দর্শক চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছি ডিউকস বাদ, পাকিস্তানের ক্রিকেটে ফিরছে কোকাবুরা বল ২০২৭ এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করলো নেপাল শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা ভিলেন অভিনেত্রী: মেজর হাফিজ স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা ঢাকার রাশিয়ান হাউসে বাংলাদেশ ও রাশিয়ার সাংস্কৃতিক মেলবন্ধন চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ মাসুদ হত্যা মামলা: ২ বছরেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই

আজ মুক্তি পাবেন তিন ইসরায়েলি জিম্মি ও ১৮৩ ফিলিস্তিনি

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২১৯ Time View

যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে ফিলিস্তিনের গাজায় জিম্মি থাকা তিনজনকে আজ শনিবার মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি থাকা ১৮৩ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। খবর আলজাজিরা ও বিবিসির।

হামাসের পক্ষ থেকে ইসরায়েলি ৩ জিম্মির নাম প্রকাশ করা হয়।
তারা হলেন— এলি শারাবি, ওহাদ বেন আমি এবং ওর লেভি। এরা সবাই বেসামরিক নাগরিক।

হামাসের পক্ষ থেকে আজ মুক্তি পেতে যাওয়া এই তিনজনের নামের তালিকা পাওয়ার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর। বলা হয়েছে, এই তিনজনের পরিবারকে তাদের স্বজনদের মুক্তির কথা জানানো হয়েছে।

এর আগে গতকাল জিম্মি ও নিখোঁজ থাকা ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত ফোরামের পক্ষ থেকেও তাদের তিনজনের মুক্তির খবরকে স্বাগত জানানো হয়েছে।

গত ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর পর থেকে এখন পর্যন্ত ১৮ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েলের পক্ষ থেকেও ৩৮৩ জন ফিলিস্তিনি বন্দি মুক্ত করা হয়েছে।

news_google_icon_128কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ