1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

পর্দায় হাতাকাটা পোশাক পরতেও রাজি নন সাই পল্লবী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৯ Time View
সন্দীপ রেড্ডি ভাঙ্গার বিরুদ্ধে সিনেমাতে উগ্র পৌরুষ প্রদর্শনের অভিযোগ রয়েছে। যদিও বক্স অফিসের ব্যবসায় তার কোনও প্রভাব পড়েনি। তার প্রায় প্রতিটি সিনেমাই বক্স অফিসে সাড়া ফেলেছে। এর মধ্যে অন্যতম ‘অর্জুন রেড্ডি’।

 

সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা। অভিনয়ের জন্য প্রশংসাও কুড়িয়েছেন তিনি। এখানে বিজয়ের বিপরীতে ছিলেন শালিনী পাণ্ডে। তবে এই সিনেমাতে বিজয়ের বিপরীতে অভিনয়ের জন্য প্রথমে সাই পল্লবীকে প্রস্তাব দিয়েছিলেন পরিচালক।

 

সন্দীপ ভেবেছিলেন, ‘অর্জুন রেড্ডি’ ছবিতে প্রীতি চরিত্রের জন্য সাই পল্লবীই উপযুক্ত। কিন্তু সেটি আর হয়নি। তবে পরিচালকের আসন্ন সিনেমা ‘থান্ডেল’-এ অভিনয় করছেন নাগা চৈতন্য ও সাই পল্লবী।

সম্প্রতি সিনেমাটির প্রচারণা অনুষ্ঠানে সাই পল্লবীকে নিয়ে কথা বলেন সন্দীপ রেড্ডি।

তিনি জানান, ‘অর্জুন রেড্ডি’র জন্য প্রথমে সাই পল্লবীকেই ভেবেছিলেন। 

অনুষ্ঠানে এই পরিচালক বলেন, কেরলের একজনকে বলেছিলাম, আমি একটা ছবি তৈরি করছি। প্রেমের কারণে ধ্বংস হয়ে যাওয়া একটি ছেলের গল্প তুলে ধরা হবে এই ছবিতে। একেবারে নিখাদ প্রেমের ছবি। ছবিতে নায়িকার চরিত্রে আমি সাই পল্লবীকে ভেবেছি।

ছবিটা যে সাধারণ তেলুগু ছবির থেকে অনেকটাই আলাদা, সেটাও জানিয়েছিলাম। 

কিন্তু কেরলের সেই ভদ্রলোক জানিয়েছিলেন, সাই পল্লবী এই ছবিতে অভিনয় করতে মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। কেরলের সেই ভদ্রলোক নাকি সন্দীপকে বলেছিলেন, “স্যার, এই ছবিতে সাই পল্লবীকে নেওয়ার কথা ভুলে যান। মেয়েটি হাতাকাটা জামা পরতেও প্রস্তুত নয়। তাই আপনি ওর কথা ভুলে যান।”

এই সব শুনে হাসতে থাকেন সাই পল্লবী। তখন সন্দীপ রেড্ডি ভাঙ্গা বলেন, “নতুন নতুন সুযোগ আসার সঙ্গে সঙ্গে নিজেদের পরিবর্তন করতে থাকেন অভিনেত্রীরা। কিন্তু সাই পল্লবী একেবারেই নিজেকে পরিবর্তন করেননি। সেটা দেখে খুব ভালো লাগে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ