1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে চালু হচ্ছে এভিএস আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১২শ কোটি টাকার প্রকল্প আরও তলানিতে শেয়ারবাজার, দরপতন চলছেই রাজশাহীতে কমছে পদ্মা নদীর পানি, তীর ভাঙনের শঙ্কা প্রযুক্তি ও বিনিয়োগে বাংলাদেশের শিল্প সক্ষমতা বাড়ানো সম্ভব: মার্কিন রাষ্ট্রদূত | বাণিজ্য ঢাকার উত্তরে সেলিম, দক্ষিণে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা জামায়াতের রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা করলো বাণিজ্য মন্ত্রণালয় গবেষণা ও উদ্ভাবন ফান্ড গঠনের আহ্বান ড. তিতুমীরের | জাতীয় দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন চলবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮টি কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড

যৌথ বাহিনীর অভিযানে কলাবাগানে মিলল হ্যান্ড গ্রেনেড

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৯ Time View
ঝিনাইদহ শহরতলীর কোরাপাড়া এলাকার এক বাড়ির কলাবাগান থেকে একটি আরজিএস হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে যৌথ বাহিনী। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ওই এলাকাটি কঠোর নিরাপত্তা বলয়ে রাখা হয়।

জানা যায়, কোরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি বাড়ি লাল ফিতা দিয়ে সকাল থেকে ঘিরে রাখে সেনা সদস্যরা। সেনা সদস্যদের পাশাপাশি পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিল।

তখন স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়। 

ঝিনাইদহ সেনা ক্যাম্পের কর্মকর্তারা জানান, গোপন সূত্রের খবর পেয়ে কোড়াপাড়া এলাকার বাদশা সিরাজীর বাড়ি ও বাগানে অভিযান চালিয়ে আরজিএস হ্যান্ড ৩৬ সিরিজের একটি অত্যাধুনিক গ্রেনেড উদ্ধার করা হয়। পরে যশোর সেনানিবাসের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গ্রেনেডটি বিস্ফোরণ ঘটায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ