1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনামঃ
নমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসির তাহসিন হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন, শুনানি কাল পেপল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল বগুড়ায় চালু হচ্ছে পাইলট ট্রেনিং একাডেমি, জানালেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্ডারে জুড়ে দেওয়া হয় বিশেষ শর্ত: স্বাস্থ্যমন্ত্রী ২০২৭ সালের মধ্যে ইউএস-বাংলার বহরে আসছে বোয়িংয়ের ২১টি নতুন উড়োজাহাজ স্থানীয় নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জামায়াতের চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ যশোর থেকে গ্রেফতার ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫০৩ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা করছে শীর্ষ তুর্কি প্রতিষ্ঠান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ২১৪ Time View

বিশ্বের বিভিন্ন কারখানায় উপাদান সরবরাহ করার লক্ষ্যে বাংলাদেশে একটি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা করছে শীর্ষ তুর্কি ব্যবসায়িক গ্রুপ কচ হোল্ডিংস কোম্পানি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই পরিকল্পনার কথা জানান কোম্পানিটির কর্মকর্তারা।

৬০ বিলিয়ন ডলারের এই তুর্কি কোম্পানির টেকসই ইউনিটের সভাপতি ফাতিহ কেমাল এবিচলিওগ্লুর নেতৃত্বে একটি ব্যবসায়িক প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

ফাতিহ জানান, কয়েক বছর আগে তার কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড অধিগ্রহণের পর নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি হোম অ্যাপ্লায়েন্স উৎপাদন কারখানা স্থাপন করেছে।

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা নিয়ে কথা বলার সময় তিনি বলেন, আমরা আমাদের বিনিয়োগের দ্বিতীয় পর্যায়ে রয়েছি। বাংলাদেশে ভালো সম্ভাবনা রয়েছে।

অধ্যাপক ইউনূস বাংলাদেশে আরও তুর্কি বিনিয়োগকে স্বাগত জানান এবং বলেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত।

তুর্কি কোম্পানিটির প্রতিনিধিদলের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে কারখানা স্থাপন করুন এবং এখান থেকে তুরস্ক, ইউরোপ ও বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করুন।

অধ্যাপক ইউনূস আরও বলেন, বাংলাদেশ হালাল পণ্যের উৎপাদনকেন্দ্র হতে পারে। এছাড়াও এটি সহজেই একটি অ্যাসেম্বলি বিনিয়োগকেন্দ্র হয়ে উঠতে পারে।

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনও বৈঠকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ