1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
মেসি নেই, এবার স্কালোনিও কি ছাড়বেন আর্জেন্টিনা? পুতিনের বুলেটপ্রুফ লিমুজিন এখন দিল্লির সড়কে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান প্রদান প্রধানমন্ত্রীর দেশজুড়ে জুলাই বিপ্লব ও শহীদ হাদির বৈপ্লবিক আহ্বান ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম এবার ঘরোয়া ক্রিকেটে খেলার যোগ্যতাও হারালেন রিজওয়ান-ইমাম সম্পত্তি হস্তান্তর বিলে বিরোধী দলের ভূমিকায় ধন্যবাদ জানালেন হেফাজতের নায়েবে আমির শাহজালালে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, রিমান্ড শেষে কারাগারে সজীব প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ পদ্মা ব্যারেজে ২৪ জেলার মানুষ উপকৃত ও দেশের অর্থনীতি চাঙ্গা হবে : পানি সম্পদমন্ত্রী

বাদ পড়তে পড়তে টিকে রইল সিটি, শেষ আটের ‘লক্ষ‍্য পূরণ হলো না’ রিয়ালের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ১০১ Time View

চ্যাম্পিয়নস লিগে প্লে-অফ খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে শেষ রাউন্ডে জিততেই হতো ম্যানচেস্টার সিটিকে। শেষ পর্যন্ত অবশ্য সেটা করে দেখিয়েছে গার্দিওলার দল। আর এই জয়ে ইংলিশ চ্যাম্পিয়নদের সুযোগ করে দিয়েছে ২২ নম্বরে থেকে প্লে-অফ খেলে পরের পর্বে যাওয়ার।

বুধবার রাতে (২৯ জানুয়ারি) ইতিহাদে ক্লাব ব্রুগার বিপক্ষে ম্যানচেস্টার সিটি ম্যাচ জিতেছে ৩-১ গোলে।

চ্যাম্পিয়নস লিগে হারলে বাদ, জিতলে প্লে-অফ, এমন অবস্থায় ইতিহাদে শুরু থেকে আক্রমণকে পাখির চোখ করে সিটি। বলের দখল রেখে প্রতিপক্ষের রক্ষণকে চাপেও ফেলার চেষ্টা করে তারা। প্রথমার্ধে কয়েকবার আক্রমণে গেলেও গোল করতে ব্যর্থ হয় সিটি। ৪৫ মিনিটে রাফায়েল ওনেইদিকার গোলে উল্টো পিছিয়ে পড়ে ম্যানসিটি।
প্রথমার্ধে পিছিয়ে থেকে বিরতিতে যায় দলটি।

বিরতির পর খেলার ধরনে পরিবর্তন আনেন সিটি কোচ। যার ফল আসে ৫৩ মিনিটে। দারুণ এক গোলে সিটিকে সমতায় ফেরান মাতেও কোভাচিচ।
৬২তম মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় সিটি। চার মিনিট পরই ব্যবধান বাড়িয়ে সিটিকে বড় স্বস্তি এনে দেন সাভিনিয়ো। স্টোন্সের ক্রস বক্সে বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

অন্যদিকে বড় জয়েও রিয়াল মাদ্রিদ জায়গা করে নিতে পারেনি সেরা আটে। রদ্রিগোর জোড়া গোলে ব্রেস্তের মাঠে ৩-০ ব্যবধানে জিতেছে রিয়াল।
শেষ পর্যন্ত আট ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ১১তম হয়েছে ‘চ্যাম্পিয়নস লিগের রাজা’–খ্যাত দলটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ