1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ

সালমান খানকে অপহরণ করে এক কোটি দাবি আমিরের!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ১০১ Time View

বলিউডের দুই খান সালমান ও আমির, দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব। একসঙ্গে দেখা হলে নানা আলোচনার পাশাপাশি খুনসুটিতেও মেতে ওঠেন তারা। সম্প্রতি সালমানের ‘বিগ বস ১৮’ এর গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত হয়েছিলেন আমির। স্বাভাবিকভাবেই আড্ডার পাশাপাশি খুনসুটিতে মেতে ওঠেন দুই বন্ধু।

এরপর বিগ বসের মঞ্চে থেকে আমির তার বন্ধু সালমানকে বলেন, ‘আরবাজকে (সালমানের ভাই আরবাজ খান) ফোন করে বলো যে তুমি অপহৃত। মুক্তিপণের জন্য অপহরণকারী ১ কোটি টাকা চেয়েছে!’

আমিরের দুষ্টুমিতে যোগ দিয়ে সালমান সঙ্গে সঙ্গে ফোন করেন তার ভাইকে। তার পর জানান, ‘আরবাজ ফোন কেটে দিয়েছে!’ সঙ্গে সঙ্গে দুষ্টুমি করে আমির বললেন, ‘তোমার বুদ্ধি ফ্লপ। আরবাজকে অপহরণ করে তোমার থেকে ১ কোটি টাকা চাওয়া উচিত ছিল।

সেই খুনসুটি ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক যোগাযগ মাধ্যমে ভাইরাল।সেই সঙ্গে ছড়িয়েছে নিন্দুকের সমালোচনা। কিছুদিন আগেই সাইফ আলী খানের বাড়িতে দুষ্কৃতিকারীর হামলা হয়েছে। খান পরিবারের ভাষ্য অনুযায়ী, হামলাকারী ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে ঢুকলেও সাইফের ছোট ছেলে জেহ্‌-কে পণবন্দি বানানোর চেষ্টা করেছিল।
১ কোটি টাকা মুক্তিপণও নাকি চেয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ