1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
মেসি নেই, এবার স্কালোনিও কি ছাড়বেন আর্জেন্টিনা? পুতিনের বুলেটপ্রুফ লিমুজিন এখন দিল্লির সড়কে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান প্রদান প্রধানমন্ত্রীর দেশজুড়ে জুলাই বিপ্লব ও শহীদ হাদির বৈপ্লবিক আহ্বান ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম এবার ঘরোয়া ক্রিকেটে খেলার যোগ্যতাও হারালেন রিজওয়ান-ইমাম সম্পত্তি হস্তান্তর বিলে বিরোধী দলের ভূমিকায় ধন্যবাদ জানালেন হেফাজতের নায়েবে আমির শাহজালালে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, রিমান্ড শেষে কারাগারে সজীব প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ পদ্মা ব্যারেজে ২৪ জেলার মানুষ উপকৃত ও দেশের অর্থনীতি চাঙ্গা হবে : পানি সম্পদমন্ত্রী

শেফিল্ড ইউনাইটেডে ধারে ‘বাংলাদেশি ব্লেড’ হামজা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ১০০ Time View

গুঞ্জনটা অনেকদিন ধরেই চলছিল। সেটাই এবার সত্যি হলো। লেস্টার সিটি ছেড়ে এখন থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলবেন হামজা চৌধুরি। বাংলাদেশি মিডফিল্ডারকে দলে ভিড়িয়ে পরিচয়টাও করিয়ে দিয়েছেন নিজেদের ডাক নামে।

ছুরি-কাঁচি তৈরির শহর নামে পরিচিত শেফিল্ড। তাই শহরটির ক্লাব শেফিল্ড ইউনাইটেড ‘দ্য ব্লেডস’ নামে পরিচিত। হামজাকেও তাই সামাজিক মাধ্যমে দলটি পরিচয় করিয়ে দিয়েছে ‘বাংলাদেশি ব্লেড’ নামে। ধারের চুক্তি হলেও পরে স্থায়ীভাবে দুই পক্ষই চুক্তি করতে পারবে।

লেস্টারের সঙ্গে এখনো আড়াই বছরের চুক্তি বাকি হামজার। মেয়াদ থাকলেও দলটির হয়ে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছিলেন না ২৭ বছর বয়সী মিডফিল্ডার। সব মিলিয়ে এ মৌসুমে ৬ খেলার সুযোগ পেয়েছেন তিনি। তাই ধারে খেলার সিদ্ধান্ত নেন হামজা।

শেফিল্ডে যোগ দিতে পেরে খুশি হামজা। সব মিলিয়ে লেস্টারের হয়ে ৯১ ম্যাচ খেলা বাংলাদেশি মিডফিল্ডার বলেছেন, ‘দুই সপ্তাহ ধরেই আলোচনা চলছিল। ক্লাবে আসতে পেরে খুশি। মাঠে নামার জন্য প্রস্তুত আছি।’

ইংলিশ লিগের দ্বিতীয় স্তরে খেলা শেফিল্ডের কোচ ক্রিস ওয়াইল্ডারকে ওয়ার্টফোর্ডে ধারে খেলার সময় পেয়েছিলেন হামজা।
তাই কোচের ফোন কল পেয়েই এখানে আসতে রাজি হন তিনি। হামজা বলেছেন, ‘দ্য গ্যাফারের সঙ্গে ওয়ার্টফোর্ডে মাস দুয়েক কাজ করেছি। সময়টা কম হলেও আমি উপভোগ করেছি। তাই যখন তিনি আমাকে ফোন করলেন আমার কাছে অপশন একটাই ছিল।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ