1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ রাজধানীর শাহবাগে ৪০ লাখ জাল টাকাসহ গ্রেফতার ৪ জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী রাজধানীতে পৃথক ঘটনায় দুইজনের অস্বাভাবিক মৃত্যু হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান

তিনটি সন্তান নিতে চান জাহ্নবী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ৮৯ Time View

সাম্প্রতিক সময়ে তারকাদের মধ্যে ডেস্টিনেশন ওয়েডিং নিয়ে নানান পরিকল্পনা দেখা যায়। কিন্তু সেদিক থেকে একেবারেই অন্যরকম জাহ্নবী কাপুর। তার চিন্তা-ভাবনায় এমন কিছু নেই। তিনি মন্দিরে গিয়ে বিয়ে করতে চান সোজা সাপটা জানিয়েছেন।

সম্প্রতি বলিউড ট্রেড অ্যানলিস্ট তথা ছবি সমালোচক কোমল নাহতার চ্যাট শো-তে করণ জোহরের সঙ্গে উপস্থিত হয়েছিলেন জাহ্নবী। সেখানে তিনি নিজের বিয়ে এবং তার পরবর্তী জীবনের পরিকল্পনা শেয়ার করেছেন।

জাহ্নবী জানিয়েছেন, জাঁকজমকে ভরা বিয়ের দরকার নেই। তিনি তিরুপতির মন্দিরে গিয়েই বিয়ে করবেন বলে ঠিক করেছেন।
শুধু তাই নয়, বিয়ের পর তিনি তিরুপতি অঞ্চলেই থাকবেন বলেও জানিয়েছেন।

‘ধড়ক’ খ্যাত এই অভিনেত্রী বলেন, আমাদের তিন সন্তান হবে। প্রতিদিন কলাপাতায় একসঙ্গে আমরা একসঙ্গে খাব। গোবিন্দা গোবিন্দা নাম জপ করব আবার কখনও বা মণিরত্নমের ছবির গান চালিয়ে একমনে শুনব।
যখন সময় পাব, স্বামী লুঙ্গি পরে বিশ্রাম করবে তখন তার মাথায় যত্ন করে তেল মালিশ করে দেব।

সেই সঙ্গে এও জানালেন, নিজের বিয়েতে কাঞ্জিভরম শাড়িতে সেজে ওঠার ইচ্ছে রয়েছে জাহ্নবীর। তবে খুব শিগগিরই বনি কাপুরের বাড়িতে বিয়ের সানাই বাজতে চলেছে কি না, সে বিষয়ে এখনও কিছুই জানাননি জাহ্নবী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ