1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান ৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

প্রশংসিত হচ্ছে ন্যান্সির কণ্ঠে মেয়ে রোদেলার গান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ৫৮ Time View

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি নতুন বছরটিও গানে গানে শুরু করেছেন। চলতি মাসের শুরু থেকেই স্টেজ শো, নতুন গান নিয়ে ব্যস্ত তিনি। পাশাপাশি চলচ্চিত্রের জুরি বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করে চলেছেন। বছরের শুরুতে তার কণ্ঠে প্রকাশ পেয়েছে ‘আবার একবার’ শিরোনামের একটি গান।
এর কথা-সুর ও সংগীতায়োজন করেছেন সেতু চৌধুরী। গানটি ন্যান্সির ইউটিউব চ্যানেলে প্রকাশের পরপরই প্রশংসিত হয়েছে।

শুধু তাই নয়, এ গানের বাইরে আরো একাধিক গান প্রকাশের অপেক্ষায় রয়েছে এ শিল্পীর। নিজের বাইরেও এ শিল্পীর বড় মেয়ে রোদেলারও একটি গান প্রকাশ হয়েছে সম্প্রতি।
‘রাজকুমার’ শিরোনামের এ গানটিও এরই মধ্যে আলোচনায় এসেছে। মজার বিষয় হলো— মেয়ে রোদেলার এ গানটি এখন ন্যান্সি নিজের গলায় তুলছেন। গতকালও প্র্যাকটিস সেশনে এ গানটি করেছেন তিনি। পাশাপাশি ফেসবুক লাইভে এসে গেয়ে শুনিয়েছেন।

ন্যান্সি বলেন, মেয়ের গান এভাবে আগে কণ্ঠে তুলিনি। এবারের গানটি বেশ অন্যরকম, মজার। ‘রাজকুমার’ গানটি অনেকেরই প্রিয় হয়ে উঠেছে। তার মধ্যে আমিও একজন। আমিও বিভিন্ন অনুষ্ঠানে গানটি গাইবো বলে ঠিক করেছি।
এটা শুধু মা হিসেবে নয়, গানটির প্রতি ভালো লাগা থেকেও করছি।

এদিকে নতুন বছরের প্রত্যাশা নিয়ে ন্যান্সি বলেন, চমৎকারভাবে নতুন বছরটা শুরু করতে পেরেছি। আমি যেহেতু একজন শিল্পী, তাই চাইবো গানে গানেই পুরো বছরটা যেন কাটাতে পারি। ভালো কিছু গান যেন শ্রোতাদের উপহার দিতে পারি। সে লক্ষ্যে অবশ্য কাজও চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ