1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
মানবজাতির সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখার আহ্বান তারেক রহমানের জাতীয় স্বার্থের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে: ইরানের প্রেসিডেন্ট নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার পূর্বের রূপ দেখাচ্ছে : আসিফ মাহমুদ র‌্যাবের নাম পরিবর্তন করে নতুন নাম এসআইএফ ইরানে অস্থিরতা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সুপরিকল্পিত ষড়যন্ত্র: খামেনি ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না: জামায়াত আমির নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই জিয়া নন, স্বাধীনতার প্রথম ঘোষক ড. অলি আহমদ: চট্টগ্রাম সমাবেশে ডা. শফিকুর অর্থ আত্মসাৎ: মা-স্ত্রীসহ গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সংস্কার কমিশনের সুপারিশে ইসির স্বাধীনতা খর্ব হবে: সিইসি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ৩৫ Time View

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বেশ কিছু প্রস্তাব বাস্তবায়িত হলে নির্বাচন কমিশনের (ইসি) স্বাধীনতা খর্ব হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (২৬ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত ‘আরএফইডি টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। আয়োজক সংগঠনের সভাপতি একরামুল হক সায়েমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ও ভোটার হালনাগাদে সংসদীয় কমিটির হস্তক্ষেপের সুযোগ রাখার বিষয়ে তিনি বলেন, এটা নির্বাচন কমিশনের এখতিয়ার। অন্য কারও হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সিইসি বলেন, সংসদের স্থায়ী কমিটির হাতে নির্বাচন কমিশনের কোনো কাজ গেলে ইসির স্বাধীনতা খর্ব হবে। স্থায়ী কমিটির ওপর নির্ভরশীল হতে চাই না। এ সংক্রান্ত সুপারিশ বাতিল করতে হবে।

এএমএম নাসির উদ্দিন বলেন, অনেক কিছুই সুপারিশ করা যায়। বাস্তবায়ন করা কঠিন। সীমানা নির্ধারণ ইসির এখতিয়ার। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির মুখাপেক্ষী হলে ইসির ক্ষমতা খর্ব করা হবে।

ইসিকে দায়বদ্ধতার ক্ষমতা সংসদীয় কমিটির হাতে দেওয়ার বিষয়েও সমালোচনা করেন প্রধান নির্বাচন কমিশনার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ