1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী ব্যাংকের সামনে থেকে সরে গেলো দুই পক্ষ, সোমবার ফের অবস্থান নাটকে বিসিএস ক্যাডার চরিত্রে ফারহান: অসংগতিতে ক্ষুব্ধ দর্শক চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছি ডিউকস বাদ, পাকিস্তানের ক্রিকেটে ফিরছে কোকাবুরা বল ২০২৭ এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করলো নেপাল শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা ভিলেন অভিনেত্রী: মেজর হাফিজ স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা ঢাকার রাশিয়ান হাউসে বাংলাদেশ ও রাশিয়ার সাংস্কৃতিক মেলবন্ধন চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ মাসুদ হত্যা মামলা: ২ বছরেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই

আমদানি ব্যয় মেটানোর সময়সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ২৩৬ Time View

এলসির মাধ্যমে কৃষি সরঞ্জাম ও রাসায়নিক সার আমদানির মূল্য পরিশোধ করার সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়, ব্যাক টু ব্যাক আমদানি, কৃষি সরঞ্জাম ও রাসায়নিক সার আমদানিতে সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির ক্ষেত্রে বিলম্ব মূল্য পরিশোধ সীমা ১৮০ দিন থেকে বাড়িয়ে ৩৬০ দিন করা হয়েছে। এ সুযোগ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।

তবে রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের আওতায় আমদানির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না বলে সার্কুলারে বলা হয়েছে। নতুন সার্কুলার অনুযায়ী নির্ধারিত সময়ের পর গ্রাহকের নামে বৈদেশিক মুদ্রায় দায় পরিশোধের সময় বৃদ্ধি করা যাবে না।

যদিও এর আগে গত বছরের ৩০ জুন এসব পণ্য আমদানির ক্ষেত্রে মূল্য পরিশোধ সীমা ৩৬০ দিনে উন্নীত করে সার্কুলার জারি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। তবে তার মেয়াদ ২০২৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ