1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ম্যাচ শেষে মা হারানো খালেদকে যা বলেন মালান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ৮১ Time View

ছবিটি দেখে প্রথমেই মনে হবে ম্যাচ শেষের কুশল বিনিময় করছেন দুই দলের দুই খেলোয়াড়। তবে যারা এমনটি ভাববেন, তারা ভুল করবেন। ব্যাটার ডেভিড মালান ম্যাচ শেষে প্রতিপক্ষ খালেদ আহমেদকে পরাজয়ের সান্ত্বনা দেননি, মা হারানো ছেলেকে সান্ত্বনা দিয়েছেন।

ম্যাচ শেষে মালান তাকে কী বলেছেন তা জানিয়েছেন খালেদ।
চিটাগাং কিংসের পেসার বলেছেন, ‘মালান নিজ থেকে আমার দিকে এগিয়ে এসেছিলেন। খেলার পর তো নরম্যাল হ্যান্ডশেক হয়। আমি মনে করেছিলাম সে রকমই। এরপর কয়েক সেকেন্ড কথা হয়।
আমার খোঁজখবর নিলেন। মায়ের মৃত্যুতে শোক জানিয়েছিলেন। বললেন, আমাকে মাঠে দেখে খুশি হয়েছেন। শক্তি রাখতে বললেন।
ধৈর্য ধরতে বললেন। আমি থ্যাংকস জানালাম।’

দল ম্যাচ হারলেও শোককে শক্তিই বানান খালেদ। ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়ে ফরচুন বরিশালের ওপর চাপও তৈরি করেছিলেন তিনি। তবে চিটাগাং মাত্র ১২১ রানে সংগ্রহ পাওয়ায় তাতে আর জয় পাওয়া হয়নি।
মালানের ফিফটিতেই ৬ উইকেটের জয় পায় বরিশাল।

গত ১৬ জানুয়ারি খালেদের মা মারা যান। সেদিন চিটাগাংয়ের দুর্দান্ত জয়ে অবদানও রেখেছিলেন তিনি। কিন্তু ম্যাচ শেষে সতীর্থর সঙ্গে তার করা আনন্দটা দ্রুতই বিষাদে পরিণত হয়। ম্যাচ শেষে যখন মায়ের মৃত্যুর সংবাদ শোনেন এই পেসার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ