1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

গণ-অভ্যুত্থানকে স্মরণীয় রাখতে ৫ আগস্ট নির্বাচন দিন : সালাহউদ্দিন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ১২৪ Time View

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে আগামী ৫ আগস্ট নির্বাচন দিন।’

রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি এই সভার আয়োজন করে।

নির্বাচনের প্রস্তুতির জন্য তিন-চার মাসের বেশি সময় প্রয়োজন নেই দাবি করে সালাহউদ্দিন বলেন, ‘আমি আহ্বান জানাব… যদি মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে আরো বেশি স্মরণীয় হয়ে থাকতে চান, তাহলে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানকে সমুন্নত রাখতে ৫ আগস্টেই আপনারা সংসদ নির্বাচন করতে পারেন।
তাহলে জাতি আপনাদের স্মরণ রাখবে এবং দিবসটিকেও স্মরণীয় করে রাখতে পারবেন।’

তিনি আরো বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হলো জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। যদি সংস্কার লাগে, সংস্কার করতে হবে। কিন্তু সংস্কার সংস্কার খেলা যেন আমরা না করি।
সংসদ নির্বাচনের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করতে হবে।’

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হোন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভায় সভাপতিত্ব করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ