1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির

চীন সফরে গুরুত্ব পাবে বাজেট সহায়তা : পররাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ৯০ Time View

আগামী ২০ জানুয়ারি তিন দিনের সফরে চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, তার এই সফরে গুরুত্ব পাবে বাজেট সহায়তার।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. তৌহিদ হোসেন বলেন, ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।

চীন সফরে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অনেক বিষয়ে আলোচনা হবে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চীন থেকে বিভিন্ন সময় নেওয়া সুদ কমানো ও মেয়াদ বৃদ্ধির বিষয়ে কথা বলব। কোটা সুবিধা বজায় রাখার বিষয়ে আলাপ রাখব। বাজেট সহায়তা নিয়েও কথা হবে। এ ছাড়া বিভিন্ন প্রকল্পে সহায়তার বিষয়ে আলোচনা করব।
’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পাঁচ বিলিয়ন ডলারের যে চুক্তি চীনের সঙ্গে হয়েছিল তা বহাল রাখার বিষয়ে আলোচনার কথাও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি আরো বলেন, ‘কমিটমেন্ট ফি বাদ দিতে কথা বলব। চীন থেকে নেওয়া বিভিন্ন ঋণের মেয়াদ ৩০ বছর পর্যন্ত করা নিয়ে আলোচনা করব। আন্ত নদী বিষয়ক চীনের সঙ্গে যে চুক্তি ছিল তা শেষ, কাজেই চুক্তি নবায়ন করা হবে।
’

ভারত সীমান্তে কাঁটাতারের বেড়ার বিষয়ে মো. তৌহিদ হোসেন বলেন, ‘এমন ঘটনা এর আগেও ঘটেছে। প্রতিবার এ বিষয়ে আলোচনা হয়েছে। ক্ষেত্র বিশেষে কিছু জায়গায় ছাড় দেওয়া যেতে পারে, কিন্তু তা অবশ্যই আলোচনার মাধ্যমে হতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ