1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

‘দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এটা আমি বিশ্বাস করি না’

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ৫৯ Time View

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এমন কথা বিশ্বাস করেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (১২ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা আইন শৃঙ্খলা কমিটির মিটিং, আইন-শৃঙ্খলা নিয়ে তো আলোচনা হবেই।

আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, না, না, চরম অবনতি হয়েছে এটা তো আমি বিশ্বাস করব না।
এতো চরম অবনতি হলে তো আমরা এখানে ঢুকতে পারতাম না। মাঝে মধ্যে দুয়েকটি ঘটনা ঘটছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, আসলে আগে তো এতো গণমাধ্যম ছিল না এখন একটা ঘটনা কোথাও ঘটলে সবাই জেনে যায়। আগে জানাজানি হতো না ঘটনা ঘটে যেতো।
কিন্তু এখন ছোটখাটো ও বড় ঘটনা ঘটলে জানাজানি হয়। এগুলো জানার ফলে আমরা উপকৃত হচ্ছি এবং সঙ্গে সঙ্গে অ্যাকশন নিচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ