1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ রাতে

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ১০৫ Time View

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দলটির স্থায়ী কমিটি সদস্যরা সাক্ষাৎ করবেন। আজ রবিবার (০৫ জানুয়ারি) রাত ৮টায় চেয়ারপারসনের বাসভবনে তাদের সাক্ষাৎ করার কথা রয়েছে।

বিএনপির প্রেস উইং সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দলটির স্থায়ী কমিটির সদস্যরা রাতে সাক্ষাৎ করতে যাবেন।

বিএনপির দলীয় সূত্র জানায়, চিকিৎসার জন্য দলীয় চেয়ারপারসনের এ সপ্তাহে বিদেশে যাওয়ার কথা রয়েছে।
তার বিদেশ যাওয়ার আগে দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামের সদস্যরা এ সাক্ষাৎ করবেন।

সব ঠিক থাকলে খালেদা জিয়া ৭ জানুয়ারি রাত ১০টায় লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করতে পারেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। দেশে ফেরার পথে বিএনপি চেয়ারপারসন ওমরাহ পালন করতে পারেন।

এর আগে, ২০১৭ সালের ১৬ জুলাই তিনি লন্ডন গিয়েছিলেন। এরপর একাধিক মামলার পরোয়ানা মাথায় নিয়ে ওই বছরের ১৮ অক্টোবর দেশে ফেরেন খালেদা জিয়া। ওই সময় তিনি যুক্তরাজ্যের ডা. হ্যাডলি ব্যারির চিকিৎসা নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ