1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা, সেবা পেলেন ৮৬১ জন ইসলামী ব্যাংকের সামনে থেকে সরে গেলো দুই পক্ষ, সোমবার ফের অবস্থান নাটকে বিসিএস ক্যাডার চরিত্রে ফারহান: অসংগতিতে ক্ষুব্ধ দর্শক চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছি ডিউকস বাদ, পাকিস্তানের ক্রিকেটে ফিরছে কোকাবুরা বল ২০২৭ এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করলো নেপাল শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা ভিলেন অভিনেত্রী: মেজর হাফিজ স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা ঢাকার রাশিয়ান হাউসে বাংলাদেশ ও রাশিয়ার সাংস্কৃতিক মেলবন্ধন চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ

ক্ষমতা গ্রহণের আগেই হবে ট্রাম্পের বিরুদ্ধে ঘুষ মামলার রায়

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ২৩৫ Time View

ক্ষমতা নেওয়ার ১০ দিন আগেই নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হওয়া ঘুষ মামলার রায় হবে। নিউ ইয়র্কের বিচারক জুয়ান এম মার্চান স্থানীয় সময় শুক্রবার এক আদেশে এ তারিখ নির্ধারণ করেন। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেন ডোনাল্ড ট্রাম্প।
জালিয়াতির মাধ্যমে তার ব্যাবসায়িক নথিতে বিষয়টি গোপন রাখা হয়। এসংক্রান্ত মামলায় ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়। এ মামলার রায় খারিজের আবেদন করেছিলেন ট্রাম্পের আইনজীবীরা। তবে তা খারিজ করে দিয়েছিলেন জুয়ান এম মার্চান।

গত মে মাসে নিউ ইয়র্কের একটি আদালতে সব অভিযোগে দোষী সাব্যস্ত হন ট্রাম্প। এই মামলায় তার সাজা ঘোষণার তারিখও গত ২৬ নভেম্বর নির্ধারণ করেছিলেন আদালত। তবে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন ট্রাম্প। তখন বিচারপতি মার্চান তার বিরুদ্ধে সাজা ঘোষণার তারিখ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছিলেন।

কারণ এর আগে মার্কিন সুপ্রিম কোর্ট একটি আদেশ জারি করেন। ওই আদেশে প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প যেসব প্রাতিষ্ঠানিক কাজ করেছেন, সেসবের জন্য তিনি দায়মুক্ত থাকবেন বলে ঘোষণা করা হয়।

এদিকে এক বিবৃতিতে ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চেউং বলেছেন, এই মামলায় কোনো শাস্তি হওয়া উচিত নয়। তিনি বলেছেন, এই বেআইনি মামলাটি কখনোই আনা উচিত ছিল না, এবং সংবিধান অবিলম্বে এটি খারিজ করার দাবি করে।

সূত্র : এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ