1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী ব্যাংকের সামনে থেকে সরে গেলো দুই পক্ষ, সোমবার ফের অবস্থান নাটকে বিসিএস ক্যাডার চরিত্রে ফারহান: অসংগতিতে ক্ষুব্ধ দর্শক চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছি ডিউকস বাদ, পাকিস্তানের ক্রিকেটে ফিরছে কোকাবুরা বল ২০২৭ এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করলো নেপাল শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা ভিলেন অভিনেত্রী: মেজর হাফিজ স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা ঢাকার রাশিয়ান হাউসে বাংলাদেশ ও রাশিয়ার সাংস্কৃতিক মেলবন্ধন চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ মাসুদ হত্যা মামলা: ২ বছরেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই

ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ২২২ Time View

দীর্ঘ এক যুগ পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন। আগামী ফেব্রুয়ারি মাসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকা সফর করবেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালের পর এটি হতে চলেছে কোনো পাকিস্তানি মন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।

বাংলাদেশের আমন্ত্রণে তিনি ঢাকা আসবেন বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ইসহাক দার।
তিনি জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও পাকিস্তান সফরের জন্য ইসলামাবাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন।

বাংলাদেশকে ‘ভাতৃপ্রতিম দেশ’ উল্লেখ করে ইসহাক দার বলেন, ঢাকাকে সব ধরনের সহযোগিতা করবে পাকিস্তান।

শেখ হাসিনার শাসনামলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তিক্ত ছিল জানিয়ে খবরে বলা হয়, গত ১৫ বছরে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য একাধিকবার চেষ্টা করলেও আওয়ামী লীগ নেত্রীর ভারতের সঙ্গে সখ্যতা থাকায় শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি।

তবে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের অনেকটা উন্নতি হয়েছে।
এরই মধ্যে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ে একাধিকবার যোগাযোগও হয়েছে।

সরকারের পতনের পর পাকিস্তানের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ। এর ফলে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যও বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে সমুদ্রপথে ঢাকার সঙ্গে সরাসরি বাণিজ্য কার্যক্রম শুরু করেছে ইসলামাবাদ।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সর্বশেষ ২০১২ সালে ঢাকা সফরে আসেন হিনা রাব্বানি খার। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ডি-এইট সম্মেলনে যোগ দিতে ঢাকা আসেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ