1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে স্মৃতি খাতুনের সাফল্য এআই খাতের শেয়ারের দর ধরে রাখতে উদ্যোগী চীন টেস্ট ক্রিকেটকে বিদায়ই বলে দিলেন শামি জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে: বিজেপি এমপি দুবে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আটক মসজিদ কমিটির বিরোধে হামলা, প্রাণ গেল বিএনপি নেতার কোরিয়ায় আন্তর্জাতিক উৎসবে খাবার ক্যাটাগরিতে প্রথম বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়: ৮ বছরে ভর্তি পরীক্ষার আবেদনে খরচ বেড়েছে ৪ গুণ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে

জেজু এয়ারলাইনসের প্রধানকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ২২৪ Time View

দক্ষিণ কোরিয়ার মাটিতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় জেজু এয়ারলাইনসের প্রধান নির্বাহী কিম ই-বায়েকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি দেশত্যাগ করতে পারবেন না। খবর আলজাজিরার।

গত রবিবার (২৯ ডিসেম্বর) জেজু এয়ারলাইনসের ফ্লাইট ২২১৬ বিমানটি ১৮১ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনায় ১৭৯ ব্যক্তি নিহত হওয়ার পর জেজু এয়ারের অফিস এবং মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালিয়েছে দক্ষিণ কোরিয়ার পুলিশ।

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া বিবৃতিতে পুলিশ বলেছে, আইনের অধীনে ওই দুর্ঘটনার কারণ ও এর জন্য কারা দায়ী তা নির্ধারণের জন্য দ্রুততার সঙ্গে এবং জোরালোভাবে কাজ করছে পুলিশ। বৃহস্পতিবার মুয়ান বিমানবন্দর বলেছে, দুর্ঘটনাস্থলে এ দিনও উপস্থিত হয়ে তথ্য সংগ্রহ করেন সেনা সদস্য, পুলিশ এবং সাদা পোশাকের তদন্তকারীরা।

গত বুধবার দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বোয়িং ৭৩৭-৮০০-এর দুটি ব্ল্যাক বক্স উদ্ধার করেছে এবং সেগুলোর ডাটা বিশ্লেষণের জন্য যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে।

দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জেজু এয়ারলাইনসের সব বহরে থাকা বোয়িংগুলোতে তদন্ত শুরু করেছেন। এ ছাড়া দেশটির সব এলারলাইনসে তারা পরীক্ষা-নিরীক্ষা চালাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ