1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ইআরডি সচিব ইকবাল মাহমুদ এডিবির বিকল্প নির্বাহী পরিচালক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ নভেম্বর, ২০১২
  • ৬১১ Time View

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব ইকবাল মাহমুদ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে।

এদিকে তার চাকরির নির্ধারিত সময়ের পর ওই পদে অতিরিক্ত ১৩ দিনের জন্য (২০১৪ সালের ৩০ নভেম্বর থেকে ২০১৪ সালের ১২ ডিসেম্বর পর্যন্ত) চুক্তিতেও সিনিয়র সচিব পদে নিয়োগ করেছে সরকার। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, পিআরএল বাতিলের শর্তে এই সময়ের জন্য চুক্তিতে সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ইকবাল মাহমুদ।

রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুস সোবহান শিকদার জানান, ইকবাল মাহমুদ এশীয় উন্নয়ন ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। তার চাকরি সময়কাল দুই বছরের কয়েকদিন কম থাকায় ওই সময়ের জন্য তাকে সিনিয়র সচিব হিসেবে চুক্তিতে নিয়োগ করা হয়েছে।
এর আগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব ইকবাল মাহমুদকে এশীয় উন্নয়ন ব্যাংকের বিকল্প পরিচালক হিসেবে নিয়োগের লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ