1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

আড়িয়াল বিল অবৈধ দখল মুক্ত করতে কঠোর পদক্ষেপের নির্দেশ পানিসম্পদ উপদেষ্টার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫০ Time View


মুন্সীগঞ্জ, ৯ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস) : পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আড়িয়াল বিল দখলমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আবাসনের নামে যে জমি দখল হয়েছে তা উদ্ধার ও ড্রেজার দিয়ে মাটি উত্তোলন বন্ধ করতে হবে। আড়িয়াল বিলে কোনো ভূমিদস্যু ঢুকতে পারবে না এবং পুকুর ভরাট বন্ধ করতে হবে। বিলের খালগুলো সংস্কার ও পুনঃখনন এবং অবৈধ ইটভাটা ভেঙ্গে ফেলারও নির্দেশ দেন তিনি।
আজ সোমবার আড়িয়াল বিল পরিদর্শনে যান পানি সম্পদ ও পরিবেশ এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টাদ্বয়। সেখানে সাংবাদিকদের সাথে আলাপকালে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।
মতবিনিময় সভার পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, জলাভূমি ও হাওর উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা, সুশীল সমাজ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান আরো বলেন, যারা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে বিল দখল করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। শ্রীনগর, সিরাজদিখান, দোহার ও নবাবগঞ্জের চারটি উপজেলার মধ্যে দিয়ে বয়ে যাওয়া এই বিলটি দখলমুক্ত করে সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।
গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খানও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করে বলেন, বিলের জমিতে কোনো আবাসন গড়ে উঠতে দেয়া হবে না এবং ভূমিদস্যুদের হাত থেকে বিলকে রক্ষা করতে হবে। এর আগে সকালে শ্রীনগর উপজেলা পরিষদে আড়িয়াল বিল সম্পর্কিত উপস্থাপনা ও ব্রিফিংয়ে অংশ নিয়ে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা শোনেন সরকারের এই দুই উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ