1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
দুই ব্যাংকের পর্ষদে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ ১০ লাখ ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করে আশা জাগাচ্ছে দেশীয় মাধ্যম ফ্রিডার সিলেট নগরীতে ভেজাল পণ্য উৎপাদনের অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে বিশ্বকাপে খেলা কিশোররা সংবর্ধিত অনিবাসীদের অগ্রাধিকার শেয়ার ইস্যু ও লভ্যাংশ প্রত্যাবাসন সহজ করল বাংলাদেশ ব্যাংক ৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু ৭ নভেম্বর থেকে চলবে ঢাকা-দাম্মাম ফ্লাইট ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল শুরু, পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ ভারতের চোখে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী

ক্রীড়া উপদেষ্টার কড়া বার্তা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৮৬ Time View


মন্ত্রী-এমপির ছবি ব্যবহার করে ব্যানার-ফেস্টুন তৈরি বাংলাদেশের এক চিরাচরিত অপসংস্কৃতি। ব্যক্তি তোষণের মধ্য দিয়ে স্বার্থ চরিতার্থ করাই মূল লক্ষ্য। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন ক্রীড়াঙ্গনকে।
চলমান বন্যায় সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। সেই আহ্বানে সাড়া দিয়ে শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সের সামনে রোলার স্কেটিং ফেডারেশন ব্যানার নিয়ে জড়ো হয়। ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান ক্রীড়া ভিত্তিক একটি গ্রুপে বিজ্ঞপ্তি ও ছবিও দিয়েছিলেন। সেই ব্যানারে যুব ও ক্রীড়া উপদেষ্টার বড় ছবি ছিল। বিভিন্ন মাধ্যম হয়ে বিষয়টি চোখে পড়ে ক্রীড়া উপদেষ্টার।
এরই পরিপ্রেক্ষিতে ব্যক্তিপূজা না করার জন্য অনুরোধ জানিয়ে শনিবার মধ্যরাতে তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সেখানে তিনি লেখেন, ‘ভালোবাসার বহিঃপ্রকাশ আপনার কাজ দিয়ে দেখান। বড় বড় ছবি টানিয়ে ব্যক্তিপূজার পুরোনো সংস্কৃতিকে বাঁচিয়ে রেখে না। ব্যক্তিপূজা করে স্বার্থ হাসিলের সংস্কৃতির বাংলাদেশ আর নেই। স্বার্থের জন্য হোক কিংবা ভালোবেসে হোক, এ ধরনের প্র্যাক্টিস বন্ধ করুন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ