1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

চীনগামী তেলের ট্যাঙ্কারে হুথিদের হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৭৫ Time View

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এবার লোহিত সাগরে চীনগামী একটি অপরিশোধিত তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

উপসাগরীয় এলাকায় অবস্থিত মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, রাশিয়া থেকে অপরিশোধিত তেল নিয়ে চীন যাওয়ার পথে শনিবার ভোরে ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর মোখার উপকূলবর্তী কৌশলগত বাব আল-মান্দেব প্রণালিতে ওই হামলা চালানো হয়।

মার্কিন সমুদ্র নিরাপত্তা বিভাগ জানিয়েছে, তেলবাহী ওই ট্যাঙ্কারটি পানামার পতাকাবাহী এবং এটির মালিকানা গ্রিসের।

ব্রিটিশ নৌবাহিনীর মেরিটাইম সিকিউরিটি প্রতিষ্ঠান অ্যামব্রে জানিয়েছে, মোখা থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে পানামার পতাকাবাহী ওই অপরিশোধিত তেলের ট্যাঙ্কারে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে স্টিয়ারিং গিয়ার ফ্ল্যাটে (উপরে ডেক, যার ওপর রাডার স্টিয়ারিং মেকানিজম ইনস্টল করা আছে) এ আগুন ধরে যায়।

তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। অ্যামব্রে বলেছে, তারা একটি জাহাজে হামলার রিপোর্ট পেয়েছে।

যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) বলেছে, ‘জাহাজ এবং ক্রুরা নিরাপদ রয়েছে এবং জাহাজটির যাত্রা অব্যাহত রয়েছে।

গাজায় ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরাইল সংশ্লিষ্ট সব জাহাজকে লক্ষ্যবস্তু করছে হুথি বিদ্রোহীরা। এর জেরে ইয়েমেনে এ বিদ্রেহী গোষ্ঠীটির অবস্থানে দফায় দফায় হামলা চালিয়েও তাদের রুখতে ব্যর্থ হয়েছে আমেরিকা। তবে, এবার চীনগামী জাহাজেও হামলার ঘটল।
খবর আরব নিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ