1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীলংকাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে আলিমে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশনের সময় বাড়ল ঢাকা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ১ মার্চ থেকে ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে : সমাজকল্যাণ মন্ত্রী প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে নিয়োগ পেলেন মো. আবদুস সাত্তার পাটোয়ারী ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি রমজানে ৮ হাজার মানুষকে ইফতার সামগ্রী দেবেন ক্রিকেটার বিথি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার বিশ্বকাপের সব টিকিট বিক্রি হয়ে গেছে : ইনফান্তিনো বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার করতে হবে : পাটমন্ত্রী

সমালোচনা নিয়ে কখনো ভাবি না : জেফার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৫৯ Time View

জনপ্রিয় গায়িকা জেফার রহমানের নতুন ইংরেজি গান ‘স্পাইসি’ প্রকাশ পেয়েছে। গানটিতে নার্গিস আক্তারের গাওয়া ‘সোনা বন্ধু তুই আমারে’ গানের দুই লাইন ব্যবহার করা হয়েছে। এই অংশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হচ্ছেন জেফার।

গণমাধ্যম অনুযায়ী, এ প্রসঙ্গে জেফার বলেছেন, ‘যে অংশটুকু নিয়ে সমালোচনা করছেন, সেটুকু কিন্তু আমার লেখা, কিংবা সুর করা নয়। লিরিকটা কিন্তু ফুয়াদ ভাইও লেখেন নাই।

এটা অনেক আগের গান। নার্গিস নামের একজনের গাওয়া। ইউটিউবে সার্চ করলেই পাওয়া যাবে। ২০০৬ সালে সেই গানটি ফুয়াদ ভাই কানিজ সুবর্ণাকে নিয়ে প্রথম করেন।

সেই রেফারেন্সটাই ২০২৪ সালে আমার ইংরেজি গানে আনা হয়েছে। অনেকে বুঝতে পারছেন, অনেকে আবার বুঝছেন না। যারা ফুয়াদ ভাইয়ের গান শোনেন, তারা বুঝতে পারছেন।

যারা নতুন বা বয়সে ছোট, তারা বুঝতে পারছে না গানের অংশটুকু রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে। এ ছাড়া সেই সময়ে আমাদের দেশে ইন্টারনেট এত সহজলভ্য ছিল না বিধায় তখন এত কথা হয়নি। এখন মানুষের বলার সুযোগ বেড়েছে।’

ট্রল হওয়া নিয়ে গায়িকার ভাষ্য, ‘একদমই না। ট্রোল কখনো পাত্তা দেই না। আমার যোগ্যতা সম্পর্কে আমি জানি। আমি কী করতে পারি, সেটা কাজের মধ্য দিয়েই প্রমাণ করে আসছি। সামনেও কাজ দিয়েই নিজের যোগ্যতা প্রমাণ করতে চাই। তাই সমালোচনা নিয়ে আমি কখনো ভাবি না।

তবে আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো এই ট্রল নিয়ে নড়েচড়ে যেত। আমাকে এইসব ভাবায় না। আমার চেহারা যেহেতু পরিচিত, তাই সমালোচনাটা আমার ঘাড়ে পড়ছে। তবে বিষয়টি নিয়ে আমি লজ্জিত নই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ