1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

নান্দাইলে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ অক্টোবর, ২০১২
  • ১০৫ Time View

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামে রোববার দু‘পক্ষের সংঘর্ষে আসাদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত আসাদ রসুলপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।

এ সময় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের নান্দাইল সদর স্বাস্থ্য কমপ্লেক্সে ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- শাহাব উদ্দিন (৩৫), জসিম উদ্দিন (৩৩) ও দানিছ (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার নান্দাইল ৩নং ইউনিয়নের রসুলপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল লতিফ ও প্রতিপক্ষ আইন উদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে রোববার দুপুরে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ের প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আসাদ গুরুতর আহত হন।

পরে তাকে নান্দাইল সদর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ