1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

মুনাফা বেড়েছে পিপলস ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১২
  • ১৩০ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই ইন্স্যুরেন্স কোম্পানির  পরিচালনা পর্ষদ তাদের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।  প্রতিবেদন অনুযায়ী কোম্পানি দুটির মুনাফা গত বছর একই সময়ের তুলনায় বেড়েছে। কোম্পানি দুটি হলো- পিপলস ইন্স্যুরেন্স ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

পিপলস ইন্স্যুরেন্স: কোম্পানির ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর-২০১২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কর পরবর্তী মুনাফা হয়েছে ২ কোটি ৩৬ লাখ ৬০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৫১ টাকা।

গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ১ কোটি ৩১ লাখ ৮০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০ দশমিক ২৯ টাকা।

অন্যদিকে, গত ৯ মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর-২০১২) কোম্পানির কর পরবর্তী লাভ হয়েছে ৭ কোটি ১৬ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ দশমিক ৫৫ টাকা।

গত বছর ৯ মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর-২০১১) কোম্পানির কর পরবর্তী  আয় হয়েছিল ৫ কোটি ৪৪ লাখ ৬০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ দশমিক ১৮ টাকা।

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স: কোম্পানির ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর-২০১২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কর পরবর্তী মুনাফা হয়েছে ৬ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ দশমিক ৩৭ টাকা।

গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৯ লাখ টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০ দশমিক ০২ টাকা।

অন্যদিকে, গত ৯ মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর-২০১২) কোম্পানির কর পরবর্তী লাভ হয়েছে ১৩ কোটি ১৭ লাখ টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ দশমিক ৫৮ টাকা।

গত বছর ৯ মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর-২০১১) কোম্পানির কর পরবর্তী  আয় হয়েছিল ১৫ কোটি ২৪ লাখ ১০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ দশমিক ৯৯ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ