1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এখনো ধুঁকছে আইএফআইসি ব্যাংক গোমতীর ভাঙনে বিলীনের পথে রঘুরামপুর, আতঙ্কে ৫ হাজার মানুষ ফুটবল খেলাকে কেন্দ্র করে সরাইলে দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ২৫ ইরান যুদ্ধে আমরা জিতেছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প বিশ্ববাজারে ১০০ ডলারের ওপরে জ্বালানি তেলের দাম জালিয়াতির তদন্তের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ প্রতারণা ও জালিয়াতির অভিযোগের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলের পদত্যাগ ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্পের কাজ শেষ হবে ২০২৯ সালে : সড়ক মন্ত্রী বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস–বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না: রুমিন ফারহানা প্রায় ১০ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

১৭ দিন পর ক্লাবে ফিরলেন বেনজেমা

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ৮৬ Time View

ফরাসি তারকা করিম বেনজেমা ১৭ দিন পর সৌদি ক্লাব আল-ইত্তিহাদে ফিরেছেন বলে ক্লাবের একটি ঘনিষ্ট সূত্র বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছে। ক্লাব কর্মকর্তারা এতে দারুণ ক্ষুব্ধ হয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকার ওপর। বেনজেমার আচরণ নিয়ে শুরু থেকেই আল-ইত্তিহাদ খুব একটা সন্তুষ্ট ছিল না।
বেনজেমা ইউরোপ ছেড়ে সৌদিতে পাড়ি জমানোর পর সেখানকার পরিবেশের সঙ্গে মোটেই মানিয়ে নিতে পারেননি। যে কারণে ক্লাব ছাড়ার কথা জানান। কিন্তু সৌদি ক্লাবটি তার সঙ্গে এ মাসে চুক্তি বাতিলের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে। ৩৬ বছর বয়সী বেনজেমা সৌদি পেশাদার লিগের মধ্য বিরতিতে তিন সপ্তাহ আগে ছুটিতে যান। এ সময় তিনি ইন্সটাগ্রাম এ্যাকাউন্ড বন্ধ করে রাখেন, যার ফলোয়ার সংখ্যা প্রায় ৭৬ মিলিয়ন।

আরেকটি সূত্র জানিয়েছিল ২০২২ ব্যালন ডি’ অর বিজয়ী বেনজেমা সোমবার পর্যন্ত ছুটিতে মরিশাসে থাকবেন। আল-ইত্তিহাদে ১০০ মিলিয়ণ ইউরোতে বেনজেমা যোগ দিয়েছেন বলে বিভিন্ন সূত্রমতে জানা গেছে।
ক্লাবের বরাত দিয়ে একটি সূত্র বলেছেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় বেনজেমা ফিরেছেন। ১৭ দিন দেরীতে তিনি দলে যোগ দিয়েছেন। অথচ তার ২ জানুয়ারি ক্লাবে ফেরার কথা ছিল। আমরা গত ১০ দিন তার সাথে কোন যোগাযোগ করতে পারিনি। ক্লাব ম্যানেজমেন্ট ও কোচ বিষয়টিতে দারুন ক্ষুব্ধ হয়েছে। তার ভবিষ্যত নেয় ক্লাব বোর্ড একটি জরুরি সভায় বসে পরবর্তী করণীয় ঠিক করবে।’
যদিও সূত্রটি আরও জানিয়েছেন বেনজেমাই আল-ইত্তিহাদের অধিনায়কের দায়িত্বে বহাল আছে, তার সামনে ক্লাব ছাড়ার কোন উপায় নেই। অন্য আরেক সূত্র আবার জানিয়েছেন প্রিমিয়ার লিগ চেলসিতে তিনি পাড়ি জমাতে পারেন। গত বছর সৌদি পেশাদার লিগে যোগ দেয়া বেশ কয়েকজন ইউরোপিয়ান খেলোয়াড়ের মধ্যে বেনজেমা অন্যতম। ক্রিস্টিয়ানো রোনাল্ডো, সাবেক আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড় সাদিও মানে, ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারসহ বেশ কিছু শীর্ষ খেলোয়াড় ইউরোপ ছেড়ে গত বছর মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছিলেন।

বেনজেমার ক্লাব এই মুহূর্তে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে। টানা তিন পরাজয়ের পর বেনজেমাকে সমর্থকদের দুয়ো ধ্বনিও শুনতে হয়েছে।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সৌদি পেশাদার লিগ পুনরায় শুরু হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ