1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান নিজের ক্যানসার নিয়ে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী সামিয়া আফরিন বিশ্ববাজারে কমল তেলের দাম

‘অসি ঝড়ে’ বিধ্বস্ত ভারত, সিরিজ ক্লার্কের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারি, ২০১২
  • ২২৬ Time View

অস্ট্রেলিয়া সফরের ক্লান্তি দূর হয়নি ভারতের! পরিশ্রান্ত অতিথিদের কোন সুযোগও দেয়নি স্বাগতিকরা। চার টেস্টের সিরিজ এরই মধ্যে ৩-০ তে নিশ্চিত করেছে মাইকেল ক্লার্কের দল। তৃতীয় টেস্টে নির্ধারিত সময়ের দুই দিন আগেই ভারতকে ইনিংস ও ৩৭ রানে হারিয়েছে তারা।

ভারত প্রথম ইনিংস: ১৬১, দ্বিতীয় ইনিংস: ১৭১
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩৬৯
ফল: অস্ট্রেলিয়া ইনিংস ও ৩৭ রানে জয়ী

ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ আগের দুই টেস্টের মতো তৃতীয় টেস্টেও দুমড়মুচড়ে গেছে ‘অসি ঝড়ে’। প্রথম ইনিংসে ১৬১ রানে গুটিয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেনি। এজন্য ইনিংস ও ৩৭ রানের হার বরণ করে নেয় ধোনিরা।

বেন হিলফেনহস, পিটার সিডল ও মিচেল স্টার্করা গতি ঝড়ে নাস্তানাবুদ করেছে সফরকারীদের। মূলত তাদের বোলিংয়ের সামনে মাথা উঁচু করে দাঁড়াতেই পারেননি শচীনরা। বিরাট কোহলির ৭৫ ও রাহুল দ্রাবিড়ের ৪৭ রান ছাড়া দ্বিতীয় ইনিংসে বাকি ব্যাটসম্যানদের কেউই জ্বলে উঠতে পারেননি। গৌতম গম্ভীর ১৪ ও বীরেন্দ্র শেবাগ ১০ রান করেছেন। এছাড়া শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ ও অধিনায়ক ধোনিসহ বাকি ক্রিকেটারদের কেউ স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের ঘর।

দুই ইনিংস মিলে আটটি উইকেট নিয়েছেন পেসার হিলফেনহস। এছাড়া সিডল ছয়টি ও স্টার্ক শিকার করেন চারটি উইকেট। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে বোলিং করে সফলতা পেয়েছেন উমেশ যাদব। ৯৩ রান খরচায় পাঁচটি উইকেট নেন এই পেসার।

বোলিংয়ের মতো ব্যাটিংয়েও আধিপত্য দেখিয়েছে মাইকেল ক্লার্কের দল। ডেভিড ওয়ার্নার শতক (১৮০) ও সতীর্থ এড কাওয়ান হাঁকান অর্ধশতক (৭৪)। তাদের ঝড়ো ব্যাটিংয়ে গুটিয়ে যাওয়ার আগে প্রথম ইনিংসে ৩৬৯ রান করে অস্ট্রেলিয়া। ম্যাচ সেরা ওয়ার্নার ২০টি চার ও ৫টি ছয়ের সাহায্যে খেলেন চোখধাঁধানো একটি ইনিংস। সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে অ্যাডিলেডে মুখোমুখি হবে উভয়র দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ