1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

নাটোরে ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা ৩ বাসে অগ্নিসংযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৮১ Time View

নাটোরের বড়াইগ্রামে ফিলিং স্টেশনে পার্কিং করা জি.এম ট্রাভেলসের তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ নভেম্বর) ভোরে উপজেলার বনপাড়া এলাকার পাটোয়ারী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় পাটোয়ারী ফিলিং স্টেশনে প্রতিদিনের মতো জি.এম ট্রাভেলসের বাসগুলো রাতে পার্কিং করে রাখা হয়। সোমবার ভোরে দুর্বৃত্তরা এসে তিনটি গাড়িতে অগ্নিসংযোগ করে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরমধ্যেই তিনটি বাস পুড়ে যায়।
খবর পেয়ে ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সেই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাফিউল আজম।
উল্লেখ্য, জাতীয়তাবাদী দল বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন আজ। গত ২৮ অক্টোবর সমাবেশ-সহিংসতার পর এটি সপ্তম দফার অবরোধ। এই অবরোধ কর্মসূচি চলবে মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত।
এদিকে, সোমবার (২৭ নভেম্বর) সকাল থেকেই রাস্তায় গণপরিবহন এবং ব্যক্তিগত গাড়ির চলাচল কিছুটা কম। এতে অফিসগামী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা পড়েছেন কিছুটা ভোগান্তিতে।
দেশব্যাপী সড়ক-রেল ও নৌপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি চললেও সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার এবং জরুরি ঔষধ পরিবহনে ব্যবহৃত যানবাহন থাকবে অবরোধের আওতামুক্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ