1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

বিসিবি সভাপতি পদে নির্বাচন করতে আগ্রহী পাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১২
  • ১২৭ Time View

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র সভাপতি হতে আগ্রহ প্রকাশ করেছেন আবাহনী ক্রিকেট কমিটির চেয়ারম্যান সাংসদ নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি পদে নির্বাচন হলে তাতে তিনি অংশগ্রহণ করতে পারেন।

আবাহনী ক্রিকেট কমিটির যুগ্ম-সম্পাদক ড. মল্লিক বলেন, ‘প্রিমিয়ার বিভাগের সকল ক্লাবের পক্ষ থেকে পাপন ভাইকে বিসিবি সভাপতি পদে নির্বাচনের জন্য অনুরোধ করা হলে তিনি সম্মতি জানিয়েছেন।’

মল্লিক জানান, ক্লাব কর্মকর্তা ছাড়াও জাতীয় দলের সাবেক অধিনায়কদের সঙ্গেও কথা হয়েছে তাদের। বিসিবি সভাপতি পদে নির্বাচন করলে জাতীয় দলের সাবেক ক্রিকেটাররাও পাপনকে সমর্থন দিতে সম্মত হয়েছেন বলে জানান মল্লিক। তিনি বলেন, ‘নির্বাচন হলে পাপন ভাই সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর সরকার মনোনীত হলে তার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাবো।’

পাপন বর্তমানে কুয়েত সফরে আছেন। সেখান থেকে মোবাইলফোনে বলেছেন, ‘প্রিমিয়ার বিভাগের ক্লাব কর্মকর্তারা চান আমি সভাপতি পদে নির্বাচন করি। আমি তাদের সম্মতি জানিয়েছি। তবে সরকারের কোন পর্যায়ে আমার যোগাযোগ হয়নি। সরকার যাকেই মনোনয়ন করবে নিঃসন্দেহে তিনি হবেন বিসিবির যোগ্য সভাপতি।’

বিসিবি সভাপতি পদে নির্বাচন হবে না সরকারের মনোনীত ব্যক্তি দায়িত্ব গ্রহণ করবে সে বিষয়ে এখনও পরিষ্কার করে কেউ কিছু বলতে পারছে না। এমনকি অন্তবর্তীকালীন সভাপতি কে হচ্ছেন তা নিয়েও ধোঁয়াশা আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ