1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

ঈদে ‘এবি দ্য কিং’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১২
  • ১৩০ Time View

এবারের ঈদে ছোটপর্দায় হাজির হচ্ছেন জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। নিজের ব্যান্ডদল এলআরবিকে নিয়ে এটিএন বাংলার পর্দায় হাজির হবেন এ গুণী শিল্পী।

অনুষ্ঠানে নতুন পুরনো মিলিয়ে ৮টি গান পরিবেশন করেছেন তিনি। উপস্থাপিকার সাথে আলাপচারিতার ফাঁকে ফাঁকে দর্শকদের জন্য গান গেয়েছেন আইয়ুব বাচ্চু।

আরো জানিয়েছেন পুরনো স্মৃতিকথা, গান সম্পর্কে নিজের ভালোলাগার কথা।

সুখেরই পৃথিবী, এখন অনেক রাত, হাসতে দেখ, একদিন ঘুমভাঙ্গা শহরে, সেই তুমি, সাবিত্রী রায়ের মতো জনপ্রিয় গানের পাশাপাশি এবি দ্য কিং অনুষ্ঠানে দর্শকদের জন্য নতুন অ্যালবাম থেকে থাকছে ‘অনিমেষ’ এবং ‘যুদ্ধে যাব’ শিরোনামে দু’টি নতুন গান।

রুমানা মালিক মুনমুনের উপস্থাপনা এবং কুইন রহমানের পরিচালনায় ‘এবি দ্য কিং’ শিরোনামের এ অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাত ১২টা ৪৫ মিনিটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ