1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ফুলগাজীর ২৮০ ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী সিঙ্গেল ডেকার কিনে ডাবল ডেকার, অবৈধ ৪১ স্লিপার বাসের নিবন্ধন স্থগিত পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ ভোলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা

মিরপুরে ‘দুয়োধ্বনি’ শুনে দেশ ছাড়ছেন সাকিব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৮৪ Time View

গত দুদিনে বাংলাদেশের ক্রিকেটে নাটকীয়তা জমে উঠেছিল বেশ। বিশ্বকাপে নিজের ফর্ম নিয়ে চিন্তিত সাকিব আল হাসান দেশে ফিরে কোচ নাজমূল আবেদীন ফাহিমের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করেছেন। গতকাল কোচ বলেছিলেন, বৃহস্পতি ও শুক্রবার পুরো দুই দিন তার সঙ্গে কাজ করে তবেই কলকাতা যাবেন সাকিব।

কিন্তু টাইগার পোস্টারবয় সাকিব আর সেটা করেননি। কোচের সঙ্গে দুই সেশন কাজ করেই কলকাতার দিকে উড়াল দিচ্ছেন তিনি। আজ সন্ধ্যার ফ্লাইটে দেশ ছাড়ছেন টাইগার অধিনায়ক। এরপর রাতেই কলকাতায় দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

আজ মিরপুরের ইনডোরেও ঘণ্টা তিনেক ব্যাটিং অনুশীলন করেছেন। সকাল ৯টা ৭ মিনিটে মিরপুর শেরে-ই বাংলার ইনডোর স্টেডিয়ামে এসেছিলেন সাকিব। এরপর অনুশীলন শেষে দুপুর ১২টা ৪২ মিনিটে মিরপুর ত্যাগ করেছেন।

সকালে এক সেশন ব্যাটিং অনুশীলন করে স্টেডিয়ামের ইনডোর থেকে বের হতেই উপস্থিত কিছু দর্শক ‘ভুয়া ভুয়া’ বলে ওঠে। তাই হয়তো সমালোচনা মেনে নিতে না পেরেই একদিন আগেই ঢাকা ছাড়ছেন তারকা এই ক্রিকেটার।

গতকাল বুধবার সাকিব অনুশীলন করতে এসেছেন মিরপুরে, অথচ বাংলাদেশ দল জানিয়েছে, দলের হেড কোচ চন্ডিকা হাতুরেসিংহের কাছ থেকে ব্যক্তিগত কারণের কথা বলে ছুটি নিয়েছেন অধিনায়ক। অনুশীলন ঐচ্ছিক বলে সে ছুটি আগামীকাল পর্যন্ত বর্ধিত ছিল।

বিশ্বকাপের মাঝে সাকিবকে দেশে ফিরতে হলে হাথুরুসিংহদের কাজ কী? এর মধ্যেই নাকি কলকাতা থেকে সাকিবকে দলে ফেরার বার্তা পাঠানো হয়েছে।

ছুটি সংক্ষিপ্ত করে সাকিবের কলকাতায় ফেরার খবরটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে দলের পক্ষ থেকে। তবে ছুটি কেন সংক্ষিপ্ত করা হলো, সে কারণটি জানানো হয়নি দলের পক্ষ থেকে। ফলে নাজমূল আবেদীন ফাহিমের সঙ্গে আরেক সেশন কাজ না করেই আজ সন্ধ্যার ফ্লাইটে কলকাতায় ফিরছেন সাকিব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ