1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা বন্ধ করেনি আমিরাত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ অক্টোবর, ২০১২
  • ১০৭ Time View

ব্যবসা ও পর্যটনের জন্য বাংলাদেশ থেকে দুবাইগামী যাত্রীদের ভিসা বন্ধ করেনি সংযুক্ত আরব আমিরাত।

সম্প্রতি গণমাধ্যমে আমিরাতে সব ধরনের ভিসা বন্ধ হওয়ার বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। কিন্তু সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সব ধরণের ভিসা বন্ধ করা হয়নি। বাংলাদেশি ব্যবসায়ী ও পর্যটকদের ভিসা দেওয়া অব্যাহত রেখেছে আরব আমিরাত।‍

সম্প্রতি আমিরাত ও বাংলাদেশের গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদে সারাদেশে সরকারের বিরুদ্ধে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। বিশেষ করে জনশক্তি রপ্তানি বন্ধ হওয়া নিয়ে তোপের মুখে পড়েন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত এমিরেটস এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার সতীশ শেঠি জানিয়েছেন, সম্প্রতি স্থানীয় গণমাধ্যমে আমিরাতে সব ধরনের ভিসা বন্ধ সংক্রান্ত যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তা ব্যবসায়ী ও পর্যটকদের মনে বিভ্রান্তি তৈরি করেছে। আমি আপনাদের আশ্বস্ত করে বলতে চাই, আগের মতোই আমিরাতে পর্যটকদের ভিসা দেওয়া হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে কাউকে কাউকে ২৪ ঘণ্টার মধ্যেও ভিসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য (৯৮৮৫৫৭৪-৫) নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

শেঠি আরো জানান, এমিরেটস হলিডেজ আগের মতোই সায়মন ওভারসিজের মাধ্যমে সব ধরনের ভিসা প্রসেসিং কাজ সম্পন্ন করছে।

এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ১৯টি ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া দুবাই থেকে ১০০টি গন্তব্যে তাদের ফ্লাইট রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ