1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন স্পিকার কাশ্মীরের প্রধানমন্ত্রী হতে চান নওয়াজ শরিফ রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন, এতে সরকারের করার কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্যের মিল নেই: ডিএমপি কমিশনার মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম, মঞ্চ মাতাবেন ২৪ জুলাই ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ভারতে চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জামায়াতের ১৬ লাখ টন ডিজেল আমদানির প্রস্তাব কেন বৈঠকে ওঠেনি, যা বললেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী

শেখ হাসিনার ভূয়সী প্রশংসায় রোনালদিনহো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৬৯ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। এ সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও উপস্থিত ছিলেন।
বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন রোনালদিনহো। সাক্ষাৎকালে রোনালদিনহো প্রধানমন্ত্রীকে জার্সি উপহার দেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোনালদিনহোকে বলেন, আপনার আগমন বাংলাদেশের ফুটবলকে অনুপ্রাণিত করবে।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশে ব্রাজিল ফুটবলের বিপুল সংখ্যক ভক্ত-সমর্থক রয়েছে, যা বিশেষ করে ফিফা বিশ্বকাপের সময় দেখা যায়।
সাক্ষাৎকালে রোনালদিনহোর ফুটবল দক্ষতারও প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন।
রোনালদিনহো নিজের স্বাক্ষর করা ব্রাজিল জাতীয় ফুটবল দলের দুটি জার্সি প্রধানমন্ত্রী এবং শেখ রেহানাকে উপহার দেন।
সাক্ষাতের সুযোগ করে দেয়ায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ক্রীড়া ক্ষেত্রে অসামান্য উন্নয়নের জন্য এবং নারীর ক্ষমতায়ন ও নারীদের ফুটবলে এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন রোনালদিনহো।
এর আগে, দুপুর সাড়ে ৩টায় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এ ব্রাজিলিয়ান তারকা। এর আগে, গত ৩ জুলাই আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ ঢাকায় এসেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ