1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

যেখানে শচীনকে ছাড়িয়ে গেলেন কোহলি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৬ Time View

পাকিস্তানের বিপক্ষে গতকাল শত রান করেছেন বিরাট কোহলি। ৯৪ বলে খেলেছেন অপরাজিত ১২২ রানের ঝড়ো ইনিংস। আর তাতে স্বদেশি শচীন টেন্ডুলকারকে টপকে ওয়ানডেতে দ্রুততম ১৩ হাজার রান করার রেকর্ড গড়েছেন কোহলি।
দ্রুততম ১৩ হাজার রানের ক্লাবে ঢুকতে শচীনের ইনিংস খেলতে হয়েছিল ৩২১টি।

আর কোহলি তা করেছেন ২৬৭ ইনিংসে। এছাড়া শচীনের ওয়ানডে শতক ৪৯টি। আর পাকিস্তানের বিপক্ষে কলম্বোতে সোমবার কোহলি হাঁকিয়েছেন নিজের ৪৭ তম ওয়ানডে সেঞ্চুরি। মাত্র ২৬৭ ইনিংসে এই মাইলফলকে পৌঁছান কােহলি। রঙিন পোশাকে শচীনকে স্পর্শ করাটা এখন কোহলির কাছে শুধুই যেন সময়ের অপেক্ষা।
৪৭তম ওয়ানডে সেঞ্চুরি করতে শচীনকে অপেক্ষা করতে হয়েছিল ৪৩৫ ইনিংস পর্যন্ত। শচীনের চেয়ে ১৬৮ ইনিংস কম খেলে দ্রুততম ৪৭টি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডও এখন কোহলির দখলে।
বর্তমানে কোহলির মোট সেঞ্চুরির সংখ্যা ৭৭টি। শচীনের একশ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করতে হলে, আরও ২৩টি সেঞ্চুরি করতে হবে কোহলিকে।
ওয়ানডেতে ১৩ হাজারি ক্লাবের ক্রিকেটারদের মধ্যে রয়েছেন বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং (৩৪২ ইনিংস), কুমার সাঙ্গাকারা (৩৬৩ ইনিংস) ও সনাৎ জয়সুরিয়া (৪১৬ ইনিংস)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ