1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

মরক্কোয় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য হোটেল খুলে দিলেন রোনালদো

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৯ Time View

স্মরণকালের প্রাণঘাতী ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে মরক্কো। ভয়াবহ এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য এগিয়ে এসেছেন নানা শ্রেণি–পেশার মানুষ। এবার বিপর্যস্ত মানুষদের আশ্রয়ে মরক্কোতে অবস্থিত নিজের হোটেল খুলে দিয়েছেন পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো।
রোনালদোর হোটেল খুলে দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে বেশ কয়েকটি ইউরোপীয় গণমাধ্যম। মরক্কোয় আল নাসরের তারকার মালিকানাধীন হোটেলটির নাম পেস্তানা সিআর সেভেন মারাক্কেশ। যা দেশটির মারাক্কেশ শহরে অবস্থিত।

মারাক্কেশ শহরের এম অ্যাভিনিউ এলাকায় অবস্থিত রোনালদোর হোটেলটি। যেখানে সব মিলিয়ে ১৭৪টি কক্ষ রয়েছে। এই কক্ষগুলো এখন বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং ব্যবহার করা হচ্ছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আশ্রয়কেন্দ্র হিসেবে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাতে মরক্কোর মারাক্কেশ শহর ও এর আশপাশের বিস্তীর্ণ অঞ্চল কেঁপে ওঠে প্রায় ৭ (৬ দশমিক 8) মাত্রার ভূমিকম্পে। এই ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজারের বেশি মানুষ। আহত ব্যক্তির সংখ্যাও অনেক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ