1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

সংলাপ-আলোচনায় সব সংকটের সমাধান চাই : পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১ Time View

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সংলাপ এবং আলোচনার মাধ্যমে আমরা সব সংকট বা সমস্যার সমাধান করতে চাই। আমাদের অবস্থান পরিষ্কার, আমরা এ অঞ্চলে প্রক্সি ওয়ার চাই না।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নিষেধাজ্ঞাসহ বিভিন্ন উপায়ে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিতে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ নিয়ে এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, আমাদের পররাষ্ট্রনীতি আছে। ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ আমরা ভারসাম্য কূটনীতি মেনে চলার চেষ্টা করি। আমরা আমাদের আগ্রহকে গুরত্ব দিই। আমরা স্বাধীন ও সার্বভৌম সিদ্ধান্ত নিয়ে থাকি।

সংলাপ এবং আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে চাই জানিয়ে মোমেন বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে, সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। আমাদের অবস্থান পরিষ্কার, আমরা এ অঞ্চলে প্রক্সি ওয়ার চাই না। আমরা সব সমস্যার সমাধান শান্তিপূর্ণ সংলাপ ও আলোচনার মাধ্যমে করতে চাই।

তিনি বলেন, মুক্তিযুদ্ধে রাশিয়া আমাদের সর্বাত্মকভাবে সাহায্য করেছে। মুক্তিযুদ্ধের পর দেশ গঠনে তারা আমাদের অনেক সাহায্য করেছে। আমাদের সঙ্গে তাদের গভীর সম্পর্ক। রাশিয়া আমাদের বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করছে।

দ্বিপক্ষীয় বৈঠকে আলোচরা বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে আমরা আলোচনার মধ্যে অনেক ইস্যু তুলে নিয়ে এসেছি। আমাদের ইস্যু ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, এটা মোটামুটি যথা সময়ে শেষ হবে। রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। এ ইস্যুতে তারা আমাদের সঙ্গে একাত্ম। তারা বলেছে, রোহিঙ্গাদের তাদের দেশে ফিরে যাওয়া উচিত। এ ব্যাপারে আমরা তাদের সহায়তা চেয়েছি।

তিনি বলেন, আমরা উভয় দেশের ব্যবসা-বাণিজ্য আরও বাড়ানোর কথা বলেছি। এ দেশে অনেক স্কোপ রয়েছে। ১০০ অর্থনৈতিক অঞ্চল রয়েছে, হাইটেক পার্ক রয়েছে—এগুলোর সুবিধা তারা নিতে পারেন। তারা বলেছেন, নিউক্লিয়ার ফুয়েল টেকসইভাবে অনেক দিন দেবেন।

রাশিয়া বাংলাদেশকে এলএনজি এবং ক্রুড অয়েল আনার প্রস্তাব দিয়েছে জানিয়ে মোমেন বলেন, তারা বলেছেন; তাদের দেশ থেকে আমরা এলএনজি আনতে পারি। তারা আমাদের প্রস্তাব করেছেন, তাদের দেশ থেকে ক্রুড ওয়েল আনতে পারি। তিনি এ ব্যাপারে খুব আন্তরিক। এগুলোর ব্যাপারে দেখবেন।

এর আগে সন্ধ্যায় ঢাকা সফরে এসেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের এটাই প্রথম ঢাকা সফর। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন।

ল্যাভরভ ঢাকা সফরের দ্বিতীয় দিন শুক্রবার (৮ সেপ্টম্বব) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর তিনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সব আনুষ্ঠানিকতা শেষ করে জি-২০ সম্মেলনে যোগ দিতে ঢাকা থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ