1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক শ্রীলঙ্কান স্পিনার গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৬ Time View

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক স্পিনার সচিত্রা সেনানায়েকে গ্রেফতার হয়েছেন। বুধবার (৬ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে আদালতে সোপর্দ করা হবে।
সেনানায়েকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ২০২০ সালে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলা খেলোয়াড়দের ফিক্সিংয়ে জড়াতে প্রস্তাব দিয়েছিলেন। অবশ্য তিনি তখন লিগে খেলছিলেন না। ধারনা করা হচ্ছে সে সময় তিনি দেশের বাইরে অবস্থান করছিলেন।

লঙ্কা প্রিমিয়ার লিগে খেলা একাধিক খেলোয়াড়ের সঙ্গে তিনি ম্যাচ পাতানো বিষয়ে যোগাযোগ করেছিলেন। এই তথ্য উদ্ধার করে টুর্নামেন্টের দুর্নীতি-দমন কর্মকর্তারা।
২০১৯ সালে প্রণীত ক্রীড়া অপরাধ দমন আইনের আওতায় তাকে গ্রেফতার করা হয়। সেনানায়েকেই হচ্ছেন প্রথম কেউ যিনি এই আইনের আওতায় গ্রেফতার হলেন।
গেল মাসে শ্রীলঙ্কার একটি আদালত সেনানায়েকের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ