1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শুধু সভা-সমাবেশ নয়, মাঠ পর্যায়ে কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী ডেঙ্গু কেড়ে নিল আরো ৩ প্রাণ, হাসপাতালে ৫৩৪ হাম ও উপসর্গে আরো ৩ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ৮৩০ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসির তাহসিন হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন, শুনানি কাল পেপল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল বগুড়ায় চালু হচ্ছে পাইলট ট্রেনিং একাডেমি, জানালেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্ডারে জুড়ে দেওয়া হয় বিশেষ শর্ত: স্বাস্থ্যমন্ত্রী

ট্রল করলে মানহানি মামলার হুমকি বর্ষার

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৩ Time View

আবারও ট্রলের শিকার হচ্ছেন অভিনেত্রী বর্ষা। ট্রলকারীদের বিরুদ্ধে মামলারও হুমকি দিয়েছেন অনন্ত জলিলপতœী।
ঘটনা খুলে বলা যাক। সম্প্রতি একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের অনুষ্ঠানে গিয়ে কয়েকটি ব্র্যান্ডের নাম ভুল উচ্চারণ করেন নায়িকা। তার উচ্চারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল শুরু হয়। এতেই থেমে যাননি সমালোচকরা। বিভিন্ন ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে সেসব অংশ কেটে বানানো হচ্ছে বিভিন্ন রকমের কনটেন্ট। আর এতেই প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন তিনি, দিয়েছেন মানহানি মামলার হুমকি।
এ ঘটনায় ক্ষুব্ধ বর্ষা ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। মঙ্গলবার রাতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে দেওয়া এক স্ট্যাটাসে এই চিত্রনায়িকা লিখেছেন, ‘আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, নেক্সট যদি আমার কোনো ভিডিও বা কোনো ইন্টারভিউ থেকে কোনো কিছু কেটে কোনো পেজে আমি আমার কথা মিলিয়ে বা কোনো নেতিবাচক পোস্ট দেখি, তাহলে আমি সেই পেজের বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হব। এটা নিয়ে অলরেডি আমার ল ইয়ার কাজ করছে। ইতিমধ্যে বেশ কয়েকটা পেজের লিস্টও করেছি। কারণ সবকিছুরই একটা লিমিট থাকা উচিত।’
স্ট্যাটাসের শেষদিকে বর্ষা লিখেছেন, ‘আয় করা উচিত হালাল উপায়ে, কাউকে বাজেভাবে উপস্থাপন করে নয়।’
উল্লেখ্য, বর্ষাকে সর্বশেষ দেখা গেছে ‘কিল হিম’ সিনেমায়। বরাবরের মতো এই ছবিতেও তিনি অনন্ত জলিলের সঙ্গে অভিনয় করেছেন। আগামীতে তাদের দুজনকে দেখা যাবে ‘নেত্রী-দ্য লিডার’ ছবিতে।
এ ছাড়া নেত্রী-দ্য লিডার সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে তাকে। সেই ছবিতেও তার নায়ক হিসেবে রয়েছেন স্বামী অনন্ত জলিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ