1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রুশ রাষ্ট্রদূত নেই যুক্তরাজ্যে, সম্পর্ক অবনতির জন্য লন্ডনকে দায়ী করল মস্কো ভারতের মহারাষ্ট্রের একটি সরকারি হাসপাতালের আগুন লেগে তিন নবজাতকের মৃত্যু ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন

৬ জন অতিরিক্ত সচিবের দফতর বদল

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৪ Time View

প্রশাসনে কর্মরত অতিরিক্ত সচিব পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলিপূর্বক প্রেষণে নিয়োগ দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশে পৃথক ওই প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ।
এরমধ্যে একটি প্রজ্ঞাপনে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক নুরুন নাহার হেনাকে জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের (নিমকো) মহাপরিচালক হিসেবে বদলিপূর্বক নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি একই প্রজ্ঞাপনে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান মো. আব্দুস সামাদকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. হারুন অর রশিদকে সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ করা হয়েছে।
এছাড়া আরেকটি প্রজ্ঞাপনে শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদফতরের পেটেন্ট রেজিস্ট্রার খন্দকার মোস্তাফিজুর রহমানকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি একই প্রজ্ঞাপনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলমকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মুনিম হাসানকে শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদফতরের পেটেন্ট রেজিস্ট্রার হিসেবে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনদুটি দেখতে ক্লিক করুন: প্রজ্ঞাপন-১, প্রজ্ঞাপন-২।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ