1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, জনস্বার্থে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরকারের ১৮০ দিনের অর্জন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইওএম’র চিফ সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : প্রধানমন্ত্রী

আন্দোলন করে আ.লীগকে ক্ষমতা থেকে সরানো যাবে না : কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৭১ Time View

আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো যাবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোলার চরফ্যাশনের জাহানপুর হর্টিকালচার ও টিস্যুকালচার সেন্টারে এক সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

আব্দুর রাজ্জাক বলেন, আন্দোলন-সংগ্রাম করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে চায় বিএনপি। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের শিকড়। আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো যাবে না। এমন কোনো বাড়ি বা ঘর নেই যেখানে আওয়ামী লীগের কর্মী নেই। আওয়ামী লীগের শক্তি জনগণ আর জনগণের ভোটের মাধ্যমেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে।

তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় আসবে। সেই নির্বাচন হবে সুষ্ঠু ও সুন্দর। নির্বাচন উপহার দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। এ ছাড়াও যারা বাংলাদেশকে পাকিস্তানিদের কাছে বিকিয়ে দিতে চায় তাদের প্রতিহত করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। অনুষ্ঠানে ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ ইসলাম জ্যাবক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান এবং পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ