1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

এশিয়া কাপের প্রথম দিনই সেঞ্চুরি করলেন বাবর আজম

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৮৭ Time View

এবারের এশিয়া কাপের প্রথম সেঞ্চুরি হাঁকালেন আসরের স্বাগতিক দেশ পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বুধবার মুলতানে পাকিস্তান-নেপাল ম্যাচের মধ্য দিয়ে এশিয়া কাপের ১৬তম আসর শুরু হয়। আসরের উদ্বোধনী ম্যাচে সেঞ্চুরি তুলে নেন বাবর আজম। তার ব্যাটে ভর করে চ্যালেঞ্জিং স্কোর গড়ার পথে পাকিস্তান।
শুরুর দিকে দুই ওপেনারের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। এরপর মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ঘুরে দাঁড়ানোর শুরু বাবর আজমের। তবে রিজওয়ান রানআউট হয়ে মাঠ ত্যাগ করলেও একপ্রান্ত আগলে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন বাবর।

এদিন ১০৯ বল মোকাবেলা করে ১০টি বাউন্ডারির সাহায্যে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন বাবর আজম। ওয়ানডেতে এনিয়ে ১০২তম ইনিংসে ১৯তম সেঞ্চুরি হাঁকিয়েছেন বাবর আজম। একদিনের ক্রিকেটে তার ২৮টি ফিফটি রয়েছে।
আর টেস্টে ক্রিকেট ৪৯ ম্যাচে ২৬টি ফিফটির পাশাপাশি ৯টি সেঞ্চুরি হাঁকান বাবর। আর টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ১০৪ ম্যাচে তিনটি সেঞ্চুরি হাঁকান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ