1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

আর্জেন্টিনা থেকে দেশে ফিরলেন জামাল

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৯০ Time View

আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োর হয়ে অভিষেক ম্যাচে অসাধারণ জয় পায় বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। সেই সুখস্মৃতি নিয়ে ঘরের মাঠে আফগানিস্তানের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশের উদ্দেশে রওনা হন জামাল। এক দিনের বেশি সময় ভ্রমণ করে অবশেষে দেশের মাটিতে পা রেখেছেন তিনি।
আজ বুধবার (৩০ আগস্ট) সকালে আর্জেন্টিনা থেকে ঢাকা এসেছেন জামাল। তবে দেশে ফিরে জাতীয় দলের অনুশীলনে যোগ দেননি তিনি।

জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘আজ অনুশীলন নেই। রিকভারি সেশন রয়েছে। জামাল রাত সাড়ে আটটার দিকে ক্যাম্পে উঠবে।’ বিমানবন্দর থেকে নিজের বাসায় কিছুটা সময় বিশ্রাম এরপর রাতে জাতীয় দলের হোটেলে ওঠার কথা রয়েছে।
আর্জেন্টিনার তৃতীয় বিভাগ লিগে জামালের স্বপ্নের মতো অভিষেক হয়েছে। অভিষেক ম্যাচেই দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি গোল করে দলকে জিতিয়েছেন তিনি। ৪ ও ৭ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ শেষে আবার আর্জেন্টিনার লিগে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ