1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকা সফর অত্যন্ত ফলপ্রসূ ছিল : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৩৯ Time View

দক্ষিণ আফ্রিকা সফর ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সফরটা অত্যন্ত ফলপ্রসূ ছিল। বিশেষ করে, নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার এই সময়ে আমাদের বাণিজ্যিক নানা পথ প্রশস্ত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৪টায় গণভবনে দক্ষিণ আফ্রিকা সফর শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সফরে বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দেখা হয়েছে, আলোচনা হয়েছে। এতে আমাদের ব্যবসা-বাণিজ্য প্রসার ও একে অপরের সহযোগিতার বিষয়ে নানা আলোচনা হয়েছে।
সরকারপ্রধান সফরের প্রসঙ্গ তুলে বলেন, আমি সেখানে বক্তৃতায় বলেছি, সব হুমকি ও যুদ্ধের বিরুদ্ধে কথা বলতে হবে। বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তার বিষয়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছি। নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা বন্ধ করারও আহ্বান জানিয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ