1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

বিশ্বব্যাংক-আইএমএফের সভায় যোগ দিতে গেলেন অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ অক্টোবর, ২০১২
  • ১০৫ Time View

বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভায় যোগ দিতে সাত দিনের এক সফরে টোকিওর পথে রয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস এম জাকারিয়া হক।

মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি প্লেনে ঢাকা ছাড়েন মন্ত্রী।  ব্যাংককে সাড়ে তিন ঘণ্টা যাত্রাবিরতির পর রাত ১০টায় টোকিও পৌঁছানোর কথা রয়েছে তার।

সাত দিনের এ সফরে বিশ্বব্যাংক-আইএমএফের চারটি প্লেনারি অধিবেশনে যোগদানের পাশাপাশি আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক শিনোহারা, জাইকা সভাপতি, ভারতের অর্থমন্ত্রী পি চিদাম্বরম, জাপানের উপ-প্রধানমন্ত্রী কাতসুইয়া ওকাদা, যুক্তরাষ্ট্রের ট্রেজারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি চার্লস কলিন্স ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মারিসা লেগো, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার ভিসি ইসাবেল গুয়েরো, আইএমএফের এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক অনুপ সিং, বিশ্বব্যাংক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুলাইয়ানি ইন্দ্রতী, ফেডারেল মিনিস্টার ফর ইকোনোমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিক নাইবেল প্রমুখের সঙ্গে বৈঠক করবেন অর্থমন্ত্রী।

তবে সর্বপ্রথম টোকিও পৌঁছে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে মত বিনিময় করবেন তিনি। আগামী ১৬ অক্টোবর দুপুরে দেশে ফিরবেন অর্থমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ