1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

বিদ্যুৎ ও জ্বালানিখাতে কারিগরী সহায়তা দিতে আগ্রহী ইরান

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ অক্টোবর, ২০১২
  • ১৩০ Time View

দেশের বিদ্যুৎ ও জ্বালানিখাতে কারিগরী সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে ইরান। এছাড়া রেলওয়ের আধুনিকায়ন, মানবসম্পদ উন্নয়ন, কৃষি যন্ত্রপাতি তৈরি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পেও বাংলাদেশকে সহায়তা দিতে আগ্রহী তারা।

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ সফররত ইরানের শিল্প, খনিজ ও বাণিজ্যবিষয়ক মন্ত্রী মাহদী গাজানফারি শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান। রাজধানীর রূপসী বাংলা হোটেলে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় শিল্প সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, যুগ্মসচিব খলিলুর রহমান সিদ্দিকীসহ শিল্প মন্ত্রণালয় ও ডি-৮ শিল্প মন্ত্রী সম্মেলন উপলক্ষে ঢাকায় আগত ইরানি ডেলিগেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে ডি-৮ রাষ্ট্রগুলোর মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহায়তার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ডি-৮ দেশগুলোর মধ্যে পারস্পরিক সহায়তার জন্য পূর্ব নির্ধারিত ১২টি শিল্পখাত ছাড়াও সম্ভাবনাময় অন্যান্য শিল্পখাতে কারিগরী ও প্রযুক্তিগত সহায়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে ইরানি মন্ত্রী মাহদী গাজানফারি ডি-৮ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বহুপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। তিনি সদস্য দেশগুলোর সম্মিলিত অংশগ্রহণে সার, জ্বালানিসহ গুরুত্বপূর্ণ শিল্পখাতে যৌথ প্রকল্প গ্রহণের প্রস্তাব করেন।

বৈঠকে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, “ডি-৮ সদস্য রাষ্ট্রগুলোর বিরাট জনসংখ্যা ও অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য আন্তঃবাণিজ্য বৃদ্ধির চমৎকার সুযোগ এনে দিয়েছে।” ইস্পাত, অটোমোবাইল ও রেলওয়েখাতের আধুনিকায়নের পাশাপাশি বাংলাদেশে সিমেন্ট কারখানা ও খাদ্যগুদাম স্থাপনে ইরানের সহায়তার প্রস্তাব করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ